শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার দুই এমপিকে ফেসবুকে হুমকি: তদন্তে পুলিশ

সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও বর্তমান সাংসদ ডা: আ. ফ. ম রুহুল হক এবং সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্যকে ফেসবুকে হুমকি দেওয়া হয়েছে। এনিয়ে এমপিদ্বয়ের পক্ষ থেকে সাধারণ ডায়েরির প্রস্তুতি চলছিল বলে জানা গেছে। এদিকে, সদ্য আইডি খুলে এধরণের হুমকি দেওয়া ফেসবুক আইডির মালিকের খোঁজ নিচ্ছেন পুলিশ।

সোমবার (৯ আগস্ট) সকাল ১১টায় জেলা আইন-শৃংখলা কমিটির সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখারও প্রস্তাব দেন।

গত রোববার দুপুরে ‘আজরায়ি জান নেই’ নামের আইডি থেকে ওই হুমকি দিয়ে তা বন্ধ করে দেয় হুমকিদাতা। একই প্রোফাইল পিকচার ঠিক রেখে ‘কালিমা মা’ ফেসবুক আইডি খুলে আবারও একইভাবে হুমকি দেয়া হয়।

এদিকে, সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসক মো: হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। এসময় পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান জানান, দু’দিন আগে খোলা ওই ফেসবুক আইডি নিয়ে তদন্ত কাজ চলছে। বিষয়টি তিনি সাইবার ইউনিটকে জানিয়েছেন। এছাড়া স্থানীয়ভাবে খোঁজ-খবর রাখা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

হামলার পেছনে কাদের হাত থাকতে পারে, জানালেন নুসরাত তাবাসসুম এমপি

কুষ্টিয়ার দৌলতপুরে নিজের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সাতক্ষীরা সদরের নলকুড়া গ্রামের আশরাফ বাহিনীর আলমগীর, জাহাঙ্গীর, রফিকুল ও আরিজুল গংদেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বল্লী ইউনিয়নে নির্বাচনী হাওয়া: আলোচনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দিদারুল

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নে পুরোদমেবিস্তারিত পড়ুন

  • স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে সংসার করতে চান রিপা খাতুন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ
  • কন্ঠশিল্পী রত্নার মা’র মৃত্যুতে সাতক্ষীরা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের শোক
  • সাতক্ষীরা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি নির্বাচিত হলেন অ্যাড. আকবর আলী
  • উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা
  • সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • সাতক্ষীরায় ভোমরা সড়কে রাতে টায়ার জ্বালিয়ে ককটেল বিস্ফোরণ
  • সাতক্ষীরায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো সম্প্রীতি মেলা ২০২৬
  • তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় দিনব্যাপী ‘সম্প্রীতি মেলা ২০২৬’