বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কলারোয়ায় হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ধর্ম যার যার-রাষ্ট্র সবার’ এই শ্লোগানকে সামনে রেখে খুলনার রুপসা শিয়ালী গ্রামে,পটুয়াখালী কলাপাড়ায়, মৌলভী বাজার, কুলাউড়াসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক হামলা, মন্দির ভাংচুর, লুটপাট ও জমি জবর দখলের প্রতিবাদে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার(১১ আগষ্ট) বিকাল সাড়ে ৪ টার দিকে কলারোয়া জি,কে,এম,কে সরকারি পাইলট হাইস্কুলের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কের পার্শ্বে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, হিন্দু,বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের উপদেষ্টা সুনিল কুমার সাহা, সহ-সভাপতি সন্তোষ কুমার পাল, সাধারন সম্পাদক সন্দীপ কুমার রায়, যুগ্ম সম্পাদক মাস্টার উত্তম কুমার পাল, সনাতন ধর্মীয় নেতা হরেন্দ্র নাথ রায়, তপন কুমার রায়, উৎপল কুমার সাহা, দীপক কুমার, পূজা উৎযাপন কমিটির অর্থ সম্পাদক রাম প্রসাদ দত্ত, উজ্জ্বল দাশ, গোপাল ঘোষ বাবু, মিলন দত্ত, নিত্য গোপালসহ অসংখ্য সনাতম ধর্মীয় নেতৃবৃন্দ।

বক্তারা, সংখ্যালঘুদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানিয়ে, ধর্মীয় সম্প্রীতির বন্ধনকে সুসংহত রেখে বর্তমান বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসকে প্রতিরোধ করে দেশের অগ্রগতি ও উন্নয়নে জাতি,ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের

শুরু হয়েছে ঈদুল আযহার আমেজ। দরজায় কড়া নাড়ছে কুরবানির ঈদ। আর এরইবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • কলারোয়ায় ইলেকট্রিশিয়ানদের সাথে এমইপি গ্রুপের মতবিনিময়