বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে জাতীয় শোক দিবস পালিত

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, বঙ্গবন্ধুর মোরালে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, শিশু একাডেমীর আয়োজনে বিভিন্ন প্রকার প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ, যুবঋণের চেক বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমানের সঞ্চালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, পৌর মেয়র রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন, ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ও উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার শিকদার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ঋতুরাজ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রিজিবুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, পৌর কাউন্সিলর জি এম কবির হোসেন প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ আবুল কালাম আজাদ।

অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের পরিচালনায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।

এছাড়া পৌরসভার ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজেন স্ব স্ব ওয়ার্ডে বিভিন্ন কর্মসূচী পালিতে হয়েছে।
পৌরসভার ৯টি ওয়ার্ডে শোক দিবসের কর্মসূচী পরিদর্শন করেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিকুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা

চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে আমদানি হওয়া পণ্য থেকে ১০ হাজারবিস্তারিত পড়ুন

ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ

যশোরের মণিরামপুর উপজেলার ভবদহ অধ্যুষিত হরিদাসকাটি ইউনিয়নের বাহাদুরপুর ফেইলের বিলে ফসলি জমিবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক

যশোরের মণিরামপুর উপজেলার পূর্বাঞ্চলের পানিবন্দি এলাকা বুধবার (২২ জুলাই ২০২৬) সকালে পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক
  • রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া
  • ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!
  • অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা