বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে কারিতাসের ইন্টিগ্রেটেড ডিআরআর প্রকল্প অবহিতকরণ সভা

কারিতাস খুলনা অঞ্চলের আওতায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে কারিতাস জার্মানীর আর্থিক সহায়তায় ইন্টিগ্রেটেড ডিআরআর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়ছে।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন।

প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ বি এম ডি মোস্তাকিম।

বিশেষ অতিথি ছিলেন কারিতাস খুলনা অঞ্চল এর আঞ্চলিক পরিচালক দাউদ জীবন দাশ, কর্মসূচী কর্মকর্তা- দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এর মি. তাপস সরকার, প্রকল্প সমন্বয়কারী-আইডিডিআর পবিত্র কুমার মন্ডল প্রমুখ।

উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের ইউপি সদস্য ও সদস্যাগণ, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং মি. আলোইশিয়াস গাইন (মাঠ কর্মকর্তা-আইডিডিআর) সহ প্রকল্পের কর্মকর্তা ও কর্মীগণ।

স্বাগত বক্তব্যে তাপস সরকার (কর্মসূচী কর্মকর্তা) প্রকল্পের পটভূমী তুলে ধরেন এবং প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের জন্য সকলের সহযোগীতা কামনা করেন।

পবিত্র কুমার মন্ডল (প্রকল্প সমন্বয়কারী) মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং ফলাফল ভিত্তিক কার্যক্রম বাস্তবায়নের কৌশল আলোচনা করেন।

বিশেষ অতিথি দাউদ জীবন দাশ (আঞ্চলিক পরিচালক) কারিতাসের পরিচিতি এবং অর্জন সম্পর্কে আলোচনা করে বলেন, দুর্যোগের ঝুঁকি হ্রাস করতে হলে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে, তবেই এলাকার উন্নয়ন সম্ভব। তিনি প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে সকলকে সহযোগীতা করার অনুরোধ জানিয়ে তার বক্তব্য শেষ করেন।

শেখ জাকির হোসেন বলেন, প্রতাপনগর একটি দূর্গত এলাকা। তাই এই এলাকায় কোন এনজিও কাজ করতে চায় না, কিন্তু কারিতাস এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য এই এলাকাটিকে বেছে নিয়েছে।’
এজন্য কারিতাসকে ধন্যবাদ জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো

আবু সাঈদ, সাতক্ষীরা : ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে বিধ্বস্ত হওয়ার ৬ বছর পারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা

আধুনিক ইমারতের যুগে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ধানের গোলা ঘর। সাতক্ষীরা জেলায় প্রায়বিস্তারিত পড়ুন

আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার আশাশুনিতে হারি চুক্তিতে ইজারা নিয়ে অবৈধভাবে সম্পত্তি দখল করতে না পেরেবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • ইসরাইলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • নৌকা ও বাঁশের সাঁকো দিয়ে চলছে চলাচল : ৬ বছরেও মেরামত হয়নি আম্ফানে বিধ্বস্ত সড়ক
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা
  • সাতক্ষীরায় মেয়ে হত্যা মামলা তুলে নিতে বাদী ও তার স্বামীর প্রাণনাশের হুমকি দিচ্ছে আসামীরা
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে ধীরগতি, পাঠদান ব্যাহত
  • আশাশুনি উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • আশাশুনিতে তিন বস্তা ফেতরার চাল ও ছয়টি কম্বল জব্দ