শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ওয়াশ বিষয়ক কর্মশালা

কলারোয়া পৌরসভাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানে সুপেয় পানির ব্যবস্থার উদ্যোগ

কলারোয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াশ কার্যক্রমে শিক্ষকদের ভূমিকা ও ওয়াশ ফান্ড বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা ম্যধ্যমিক শিক্ষা অফিসারের অফিস রুমে ঢাকা আহছানিয়া মিশনের সহযোগিতায় ওই কর্মশালার আয়োজন করে মাধ্যমিক শিক্ষা অফিস ও আমাদের কলারোয়া প্রকল্প।

অনুষ্ঠানের সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ বলেন, ‘পৌরসভাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানে ঢাকা আহছানিয়া মিশনের দেওয়া ডিভাইস ও ওয়াশরুম পরিষ্কার করা, ওয়াশ ফান্ড চালু রাখা ও খোলা এবং পৌরসভা থেকে পানি পরীক্ষা করার হবে। অচিরেই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর খোলা হবে।’

প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল বলেন, ‘পৌরসভাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানে সুপেয় পানির ব্যবস্থা করার উদ্যোগ নেয়া হচ্ছে। পৌরসভার নিজস্ব অর্থায়নে সুপেয় ও নিরাপদ পানি সরবরাহ করা হচ্ছে। পর্যায়ক্রমে পানি সরবরাহ বাড়ানো হবে। ডেঙ্গু ও করোনা প্রতিরোধে পরিষ্কার-পরিছন্নতা অভিযান ও মশা নিধন স্প্রে চলমান থাকবে।’

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কলারোয়া পৌরসভা উপ সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) এসএম সোহরাওয়ার্দী হোসেন, প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, শেখ রাশেদুল হাসান কামরুল, রুহুল আমিন, সহকারী শিক্ষক শেখ শাহাজাহান আলি শাহিন, নাজনীন হাসিনা, সহকারী সুপার আয়নুদ্দীন আহমেদ, সাংবাদিক সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা আহছানিয়া মিশনের প্রকল্প ব্যবস্থাপক আয়ুব আলী।
অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন ঢাকা আহছানিয়া মিশনের ফিল্ড অর্গানাইজার সোহেল হোসেন বাবু।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা

শনিবার সকাল ১১টায় হাইস্কুল মার্কেটে কলারোয়া ফুটবল মাঠ কে সংরক্ষণ ও তদারকিরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজার থেকে নারানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়বিস্তারিত পড়ুন

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়