বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার বাগুড়ী বেলতলায় চুরি বৃদ্ধি

যশোরের শার্শা উপজেলার ৭নং কায়বা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বাগুড়ী গ্রাম ও বেলতলা বাজার এলাকায় গত এক মাসে প্রায় অর্ধশত ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে চুরি সংঘটিত হয়েছে।

স্থানীয়রা জানান, গত দুই মাসের মধ্যে বেলতলা বাজারে চারটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হয়েছে। এছাড়াও গত (৩ অক্টোবর) রাতে বেলতলা বাজারে বাবলু ষ্টোর’র দোকানের চালের টিন কেটে নগদ অর্থ ও মালামাল সহ প্রায় ৫০ (পঞ্চাশ) হাজার টাকা চোর চুরি করে নিয়ে যায়। গত ৫ দিনে একই এলাকায় বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলীর বাড়ি, মোঃ হাফিজুলের বাড়ি, মোঃ সাত্তার মুন্সির বাড়ি, মোঃ আল উজায়ের সুজনের বাড়িসহ বিভিন্ন বাড়িতে চুরি হয়।

গ্রামবাসী জানান, চোরেরা নিজস্ব গোয়েন্দা সেট করে কে কবে কার বাড়িতে চুরি করবে তা আগের থেকে ঠিক করে রাখে। এমনকি কার অবস্থান কোথায় থাকতে পারে এসবই তাদের ধারণায় রেখে নির্বিঘ্নে চুরি করে।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ ফরিদ ভূঁইয়াকে এলাকার চুরি হচ্ছে এ বিষয়ে অবহিত করা হয়েছে। কারা কিভাবে অপরাধ সংঘটিত করছে সে ব্যাপারে বেলতলা বাজার কমিটি কেউ জানানো হয়েছে। জড়িতদের কেউ এখনও আটক না হওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান