রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বন্দুকধারীদের হামলায় নাইজেরিয়ায় নিহত ৪৩

নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। জানা গেছে, সে দেশের উত্তরাঞ্চলীয় সোকোটো রাজ্যে এ ঘটনা ঘটেছে।

গতকাল স্থানীয় সময় সোমবার সোকোটো রাজ্যের গভর্নরের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, সেখানে বন্দুকধারীদের গুলিতে ৪৩ জন মারা গেছেন।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে গভর্নর আমিনু ওয়াজিরি টামবুওয়াল-এর বিবৃতির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, রাজ্যের গোরোনিও এলাকার একটি সাপ্তাহিক হাটে রবিবার হামলা শুরু করে সোমবার সকাল পর্যন্ত তাণ্ডব চালায় হামলাকারীরা।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী ইলিয়াসু আব্বা রয়টার্সকে বলেন, গোরোনিও জেনারেল হাসপাতালের মরচুয়ারিতে ৬০ জনের মরদেহ ছিল। তবে অন্যরা সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় আহত হলেও বেঁচে গেছেন।

ঘটনার ব্যাপারে মন্তব্যের জন্য পুলিশের একজন মুখপাত্রকে রয়টার্স অনুরোধ করেছে। তবে এ ব্যাপারে তিনি মন্তব্য করেননি।
সূত্র: রয়টার্স।

একই রকম সংবাদ সমূহ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই

গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করা জাতিসংঘের তদন্ত কমিশনের নেতৃত্ব দিয়েছিলেনবিস্তারিত পড়ুন

  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের