রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভিডিও

বিশ্বের সবচেয়ে লম্বা নারী তুরস্কের রুমেইশা গেলগি

দৈহিক উচ্চতা না থাকলে অনেকেই কটূকথার শিকার হয়ে থাকেন। সেই উচ্চতা নির্দিষ্ট মান অতিক্রম করে গেলেও সমস্যা। আর বিশ্বের সবচেয়ে লম্বা নারীর জীবন আরও ব্যতিক্রম হবে এমনটাই হবে।

বলা হচ্ছে, তুর্কি নারি রুমেইশা গেলগির (২৪) কথা। বিশ্বের সবচেয়ে লম্বা এই নারীর খোঁজ মিলেছে তুরস্কে। সম্প্রতি তার নাম গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, রুমেইশার উচ্চতা ৭ ফুট শূন্য দশমিক ৭ ইঞ্চি। ২০১৪ সালে রুমেইশার বয়স যখন ১৮, তখনও বিশ্বের সবচেয়ে লম্বা মেয়ে হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছিল তার।

জানা যায়, জন্ম থেকেই উইভার সিন্ড্রোমে আক্রান্ত রুমেইশা। এই রোগ সাধারণত বিরল জিনগত রোগ। এতে আক্রান্তরা অস্বাভাবিক হারে বাড়তে থাকেন।

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠার পর উৎসাহের সুরে তুর্কি এই নারী বলেন, উইভারের মতো জেনেটিক রোগ সম্পর্কে তথ্য সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করবেন। মানুষকে এই সিনড্রোম সম্পর্কে সচেতনতা বাড়িয়ে তুলতে তিনি চারিদিকে ছড়িয়ে দেবেন।

প্রসঙ্গত, বিশ্বের সব চেয়ে লম্বা পুরুষও তুরস্কের বাসিন্দা। নাম সুলতান কোসেন। সুলতানের উচ্চতা ৮ ফুট ২.৮ ইঞ্চি।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

একই রকম সংবাদ সমূহ

এক মিনিটের স্ক্যানে এআই বলে দিচ্ছে শরীরের রোগ : হংকংভিত্তিক গবেষণা

রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই শরীরে বাসা বাঁধছে নানা অসংক্রামক রোগ। ডায়াবেটিস,বিস্তারিত পড়ুন

সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার

ব্রাজিল নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতোবিস্তারিত পড়ুন

তারেক রহমান ৬২-তে : প্রতিকূলতার আগুন পেরিয়ে সরকারপ্রধান

একটি রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে পথচলা শুরু। কিন্তু নিজের পরিচয় প্রতিষ্ঠার লড়াইয়েবিস্তারিত পড়ুন

  • ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার
  • ১৩০০ বছরের মসজিদের সন্ধান, দেয়ালে মিলল মহানবীর (সা.) প্রতি দরুদ
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যেভাবে তৈরি হয় বিদ্যুৎ
  • এক শান্তার দুই ধর্মের ২ স্বামী! সন্তানের আসল বাবা খুঁজতে বিপাকে ডাক্তাররা
  • নবম শ্রেণিতে ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!
  • সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির
  • ‘আমি আসলে জানতাম না, কোন হাতে ছুরি আর কোন হাতে কাটা চামচ নিতে হয়’
  • কাজ বাঁচাতে জরায়ু কেটে বাদ দিচ্ছেন ভারতের আখ কাটা শ্রমিকরা
  • বিশ্বে বছরে নষ্ট হয় ১০৫ কোটি টন খাবার, সবচেয়ে বেশি খাবার নষ্ট করে মালদ্বীপ
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!