রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রবাসীর স্ত্রী-সন্তানকে নিয়ে কলেজ ছাত্র লাপাত্তা!

কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়ায় এক প্রবাসীর স্ত্রী ও তার পুত্র সন্তানকে নিয়ে কলেজ ছাত্রের লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে।

ওই যুবকের নাম সাজ্জাদ হোসেন শাওন (১৮)। সে বোয়ালিয়া গ্রামের আশরাফ আলীর পুত্র ও সাতক্ষীরা সিটি কলেজের ছাত্র। আর মহিলার নাম ময়না খাতুন (৩৫)। তিনি একই এলাকার মালয়েশিয়া প্রবাসী কুতুবউদ্দিনের স্ত্রী। তার সাথে থাকা পুত্র সন্তানের নাম প্রান্ত (০৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আকবর আলীর পুত্র মালয়েশিয়া প্রবাসী কুতুবউদ্দিন বিদেশে থাকার সুবাদে তার স্ত্রী ও চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামের ইদ্রিস আলীর কন্যা ময়না খাতুনের বসত বাড়িতে অবাধ আসা যাওয়ার সুবাদে একই এলাকার আশরাফ আলীর পুত্র সাজ্জাদ হোসেন শাওনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এটা নিয়ে লুকোচুরির একপর্যায়ে গত শুক্রবার (২১ আগস্ট) সকালে কাউকে কিছু না জানিয়ে পুত্র প্রান্তকে নিয়ে উধাও হয় ওই গৃহবধূ ময়না ও ছাত্র শাওন।

এ ব্যাপারে জানতে চাইলে গৃহবধূর শাশুড়ি মনোয়ারা খাতুন বলেন, প্রথমে আমরা এতো কিছু বুঝতে পারিনি। পরে বিষয়টি জানতে পেরে আমাদের বৌমাকে সতর্ক করলে সে আমাদের পরিবারের সদস্যদের প্রতি দূর্ব্যবহার করতে শুরু করে। একপর্যায়ে আমাদের নানা ধরণের ভয়ভীতি দেখায় যাতে আমরা তার কাজে বাধা দিতে না পারি। এর একদিন পার না হতেই শাওন আমাদের বৌমা ও পোতা ছেলেকে নিয়ে পালিয়ে গেছে। আমরা তাদের ফেরত চাই। সোমবার পর্যন্ত বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তাদের সন্ধান মেলেনি।

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে শাওনের পিতা আশরাফ আলী বলেন, এমন কিছু আমরা আগে বুঝতে পারিনি। তাহলে অবশ্যই ছেলেকে শাসন করতাম।

সোমবার রাতে এ রিপোর্ট লেখার সময় ঘটনার সত্যতা নিশ্চিত করে কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান এস এম আফজাল হোসেন হাবিল বলেন, ‘শুনলাম যে নিয়ে চলে গেছে।’

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস বলেন, ‘বিষয়টি নৈতিকতার প্রশ্ন। তবে অভিযোগ পেলে যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

এদিকে, এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা

শনিবার সকাল ১১টায় হাইস্কুল মার্কেটে কলারোয়া ফুটবল মাঠ কে সংরক্ষণ ও তদারকিরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজার থেকে নারানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়বিস্তারিত পড়ুন

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়