শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় ইউপি চেয়ারম্যান তুহিনের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ

তালায় খেশরা ও কুমিরা ইউনিয়নের দুই প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার প্রদান করেছেন খুলনার পাইকগাছার ৬নং লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে.এম. আরিফুজ্জামান তুহিন।

শুক্রবার সকালে খেশরার কলাগাছি গ্রামের মাধব সরকারের স্ত্রী হৈমন্তী সরকার ও কুমিরা গ্রামের প্রিতম ভট্টাচার্যের বাড়িতে গিয়ে দুটি হুইল চেয়ার ও শীতবস্ত্র তুলে দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, সোলাদানা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা প্রশান্ত মন্ডল, পাইকগাছা উপজেলা ছাত্রলীগ নেতা রামকৃষ্ণ মন্ডল, আঃ হান্নান, নজরুল ইসলাম, গফুর মোড়ল প্রমুখ।

চেয়ারম্যান আরিফুজ্জামান তুহিন বলেন, এসো প্রতিবন্ধীদের নিয়ে কাজ করি স্লোগানকে সামনে রেখে ২০০৮ সাল থেকে আমি বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে আসছি। এরই ধারাবাহিকতায় আজ তালা উপজেলায় দুইটি ও আশাশুনি উপজেলায় তিনটি হুইল চেয়ার এবং শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ পর্যন্ত মোট ৫০ জনের বেশি প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার ও ক্রেস প্রদান করেছি। আমি শুধু আমার পাইকগাছা উপজেলায় নয় সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যেসমস্ত প্রতিবন্ধী সহযোগীতার কথা জানায় তাদের আমি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সহযোগীতা করে থাকি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মাওলানা আব্দুল মালেকের ইন্তেকালে তালা প্রেসক্লাবের গভীর শোক

সাতক্ষীরার তালা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও হাজারো আলেমের ওস্তাদ মাওলানাবিস্তারিত পড়ুন

  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • তালায় বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুল মালেকের জানাজা সম্পন্ন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা
  • তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত
  • তালায় জমি দখলের অভিযোগে প্রতিকার চাইলেন ভুক্তভোগী
  • তালার খলিলনগরে নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল, আনন্দের জোয়ার
  • তালায় ঈদগাহের প্রাচীর নির্মাণে সরকারি রাস্তা বাধাগ্রস্তের অভিযোগ
  • তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় টিআরএম বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
  • তালায় দু’টি বাল্যবিবাহের ঘটনায় জরিমানা ও মুচলেকা প্রদান
  • দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ইলাহীর স্ত্রীর মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক