শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ৫ রুটে বাস বন্ধে সীমাহীন ভোগান্তিতে যাত্রীরা

আকষ্মিকভাবে বুধবার রাত থেকে প্রতি লিটার ডিজেলের মূল্য ১৫ টাকা বৃদ্ধির প্রতিবাদে সারা দেশের ন্যায় শুক্রবার সকাল থেকে সাতক্ষীরায় দূরপাল্লার পরিবহন, আন্তঃ জেলা পরিবহন, ট্রাক ও কাভার্ড ভ্যানসহ সব ধরণের গণপরিবহন বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন শ্রমিকরা।

সাধারণ যাত্রীরা জানান, আগে থেকে ঘোষণা না দিয়ে হঠাৎ করে সরকার ডিজেলের দাম বাড়িয়ে দেওয়ায় পরিবহন ও বাস মালিকরা শুক্রবার সকাল থেকে গণপরিবহনসহ সকল ধরনের পরিবহন বন্ধ করে দিয়েছে। ফলে তারা বিপাকে পড়েছেন। এতে গন্তব্যস্থলে পৌঁছাতে তাদের যার পর নেই কষ্ট পোহাতে হচ্ছে। বাড়তি টাকা দিয়ে তাদের গন্তব্য স্থলে পৌছাতে হচ্ছে। এদিকে, ইজিবাইক ও মহেন্দ্রযোগে গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করলেও পরিবহন শ্রমিকদের বাধার কারণে তারা সমস্যায় পড়ছেন বলে জানান।

পরিবহন শ্রমিকরা জানান, ডিজেলের দাম বাড়ানো হলেও সরকার পরিবহনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত না নেওয়ায় মালিকপক্ষ গাড়ি বন্ধ রেখেছেন। এতে তাদের সংসার চালানো কষ্ট হয়ে পড়বে।

ঈগল পরিবহনের সাতক্ষীরা কাউন্টারের ম্যানেজার মঞ্জুরুল ইসলাম জানান, ডিজেলের দামের পাশাপাশি ভাড়া না বাড়ানোয় তারা পরিবহন চলাচল বন্ধ রেখেছেন। পরিবহন মালিক সমিতির পরবর্তী সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত তারা পরিবহন বন্ধ রাখবেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ