বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার বাঁকালে মসজিদের ছাদ ঢালাই নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি রবি

সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডের বাঁকাল ইসলামপুর মাঝের পাড়া জামে মসজিদের ছাদ ঢালাই নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ইসলামপুর মাঝের পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মসজিদের ছাদ ঢালাই নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় এমপি রবি বলেন, “মসজিদ আল্লাহর ঘর। নতুন নতুন মসজিদ নির্মাণের পাশা পাশি সুন্দর মনের মানুষ ও মুসুল্লী তৈরী করতে হবে। এলাকা ও সমাজের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশ ও জনমানুষের স্বার্থে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। পাশের বাড়ির লোকটি কি করছে। সে খেয়াল রাখলে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক ব্যবসায়ীরা মাথাচাড়া দিয়ে উঠতে পারবেনা। সাদাকে সাদা আর কালোকে কালো বলতে হবে এবং সকলের ভাল হয় সেই কাজটি করতে হবে। তাহলে সমাজ সংসার সবখানে শান্তি ফিরে আসবে। এসময় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি ইসলামপুরের রাস্তাটি পাকা করাসহ মসজিদের উন্নয়নকল্পে তার পক্ষ থেকে সহযোগিতার আশ^াস প্রদান করেন।”

৬০ লক্ষ টাকা ব্যয়ে তিনতলা ভিত বিশিষ্ট দুইতলা মসজিদটি নির্মাণ করা হচ্ছে। বাঁকাল ইসলামপুর মাঝের পাড়া জামে মসজিদের ছাদ ঢালাই নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মারুফ আহম্মেদ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামপুর মাঝের পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির উপদেষ্টা মো. মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল মান্নানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের