শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে প্রতিপক্ষের হাতে খুনের ঘটনায় ১৭ বাড়ি ভাংচুর!

নড়াইলের বাশঁগ্রাম ইউনিয়নের কামালপ্রতাপ গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক মল্লিক (৭০) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুন হয়েছে। সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

মঙ্গলবার লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।

এ ঘটনার জের ধরে কামালপ্রতাপ ও পার্শ্ববর্তী আমাদা গ্রামে ১৭ বাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

জানা গেছে, দীর্ঘ বছর ধরে কামাল প্রতাপ গ্রামে সেকেন্দার মুন্সি, বাবুল শেখ, সাইফুল মোল্যা গ্রুপের সাথে বিদ্যুৎ জমাদ্দার, শেখ রেজাউল করিম টুলু, রাজ্জাক মল্লিক গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রাম্য দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরে অনেকের হতাহতের ঘটনা ঘটতে পারে। সর্বশেষ ১৩মার্চ সেকেন্দার গ্রুপের সাফি মোল্লা (৩৫) খুন হয়।

স্থানীয়রা জানান, সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যার পর পরই দুবৃত্তরা এক গ্রুপের নেতা রাজ্জাক মল্লিককে নিজ ঘরে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। এ সময় স্ত্রী পাশের বাড়িতে টিউবওয়েলে পানি আনতে গিয়ে ছিলো।

স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি মেম্বর এক গ্রুপের নেতা সেকেন্দার মুন্সি জানান, ঘটনার পর রাত ২টার পর তার এবং তার ৪ভাই তৌহিদ মুন্সি, নাছির মুন্সি, শাহীদ মুন্সি, রমজান মুন্সি, শফিক মোল্যা, বজলু মোল্যা, সোহাগ মোল্যা, সজিব মোল্যা, মহিদ মুন্সি, মিরানুর কাজী, মিজানুর কাজী, মনির কাজী, ইলিয়াছ শেখ, পিয়ার আলী ও আমাদা গ্রামে মঙ্গলবার ভোরে মিটুল শেখ এবং মুকুল শেখের বাড়ি ভাংচুর এবং লুটপাট হয়েছে। প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেরা এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি মনে করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসেন বলেন, এ ঘটনায় কেউ আটক হয়নি এবং মামলা হয়নি।
তবে তিনি বাড়ি ভাংচুর ও লুটপাটের কথা অস্বীকার করেছেন।

নড়াইল পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বলেন, ওই এলাকাটি অত্যন্ত দাঙ্গাপূর্ণ। ইতোপূর্বে এ গ্রামের অনেকবার সহিংস ঘটনা ঘটেছে। সমস্ত ঘটনারই তদন্ত চলছে। প্রকৃত দোষীরাই শাস্তি পাবে বলে তিনি আশ্বস্থ করে।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়