মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইউপি নির্বাচনের আমেজ শুরু হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নে

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে নিয়ে নির্বাচনী আমেজ শুরু হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নে।

চায়ের দোকানগুলোতে নির্বাচনী আমেজ জমে উঠেছে। চা বিক্রেতারা ব্যস্ত সময় কাটাচ্ছেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে এখানকার মানুষের সকালে ঘুম ভাঙলেই যেন এক কাপ চা না খেলে তাদের সারাদিন চলেই না। আর সকাল হলেই উপলব্ধি করা যায় গ্রামীণ মানুষের ছোট ছোট চায়ের দোকানে ভিড় জমানো আড্ডা।

ইউনিয়নের হাটবাজারের চায়ের দোকানগুলোতে কী রকম নির্বাচনী আমেজ, আর খেটে খাওয়া মানুষের চাওয়া পাওয়া কি? সংশ্লিষ্ট প্রার্থীদের কাছে।
অনেকেই আবার বিশ্লেষণ করছেন, দলীয় মনোনয়ন কে বা কারা পেতে পারে সেটাও দেখার ‌‌‌‌‌‌‌‌‌‌‌বিষয়।

এবার কেঁড়াগাছি ইউনিয়নে অর্ধ ডজন ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌চেয়ারম্যান প্রার্থী ‌‌ও ডজন চারেক মেম্বার প্রার্থী ইতোমধ্যে ‌‌‌‌‌‌‌‌‌‌নড়েচড়ে বসেছেন। অনেকে শুরু করেছেন মতবিনিময়, খোঁজ খবর নিচ্ছেন সাধারণ ভোটারদের। বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠানে তাদের উপস্থিতি চোখে পড়ার মতো।

ভোটারদের মনোভাব জানতে এ প্রতিবেদক বিভিন্ন চায়ের দোকান ঘুরে খেটে খাওয়া মানুষের সাথে আলাপ করেন। তাদের সবার একটাই দাবি এলাকায় যেন কোন ধরনের হানাহানি ছাড়া শান্তিপূর্ণ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়।

কেঁড়াগাছি বাজারের এক চা স্টলে কিছু সময় বসলে শোনা যায়, আগামী নির্বাচন নিয়ে বিভিন্ন কথাবার্তা। কিছু সময় কথাবার্তা শুনে এ প্রতিবেদকের এক প্রশ্নের উত্তরে একজন বৃদ্ধ জানান, বাবা আগে আমরা ভোট দিয়েছি সে সময় এরকম কোনো হানাহানি মারামারি ছিল না। এখন যেন নির্বাচন আসলেই হানাহানি মারামারি হয়। এ রকম হলে আমি ভোট দিতে যাব না।‌ আর যদি কোনো ধরনের ঝামেলা না হয় তাহলে ভোট দিতে যাব।

বালিয়াডাংগা বাজারের এক চা দোকানদার নির্বাচন নিয়ে বলেন, সামনে আমাদের ইউনিয়ন পরিষদ নির্বাচন তাই মানুষের উপস্থিতি বেশি আর তাই আমার চা বেচাও অনেক বেশি হচ্ছে।

তিনি আরো বলেন, আমি মনে করি, এবারের নির্বাচনে কোনো ধরনের হানাহানি মারামারি হবে না। নির্বাচন হবে সুষ্ঠ এবং নিরপেক্ষ।

চায়ের দোকানে কয়েকজন ভোটার বলেন, এবারের নির্বাচন সুষ্ঠ নিরপেক্ষ হবে, কোনো ধরনের হানাহানি হবে না- এমনই প্রত্যাশা। ‌‌‌‌‌‌‌‌‌‌সর্বদা সুখে দুঃখে আমাদের পাশে থাকবে এমন প্রার্থী আমরা চাই।

আবার কেউ কেউ মুখ খুলছে না। কয়েকজন নবীন ভোটার বলেন, যখন ছোট ছিলাম তখন বুঝতাম নির্বাচন আসলে কত যে আনন্দ। ঈদে যে রকম খুশিও আনন্দ হয়, সে রকম আনন্দ করতাম। নির্বাচনকে কেন্দ্র করে অনেক রকমের দোকান বসত। তখনতো আর আমরা ভোট দিতে পারতাম না। আমরা তরুণরা এ রকম কোন নির্বাচন চাই না, যে নির্বাচনে নেই কোনো আনন্দ রয়েছে শুধু বেদনা।

সব দিক বিবেচনা করে, যে‌ প্রার্থী এবারের নির্বাচনে ‌তরুণ প্রজন্মের নিজের দিকে টানতে পারবে,‌ তার পাল্লা ভারী হবে- এমনটি অভিমত বিশ্লেষকদের।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু