বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ক্রিশ্চিয়ানো রোনালদোর গ্যারেজে যত সুপারকার এবং সেগুলোর মূল্য

বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। জয় করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৫টি ব্যালন ডি’অর। হয়েছেন আন্তর্জাতিক ম্যাচে পুরুষ ফুটবলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। নিজেকে অনেক আগেই নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। বয়স ৩৭ হলেও এখনো তার শরীর অনেক তরুণের থেকেও বেশি ফিট। ইন্সটাগ্রামেও তার অনুসারীর সংখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশি।

ফুটবল ছাড়াও ব্যবসায়ী হিসেবেও বেশ সফল পর্তুগিজ অধিনায়ক। এর বাইরে তার ব্যক্তিগত শখের তালিকায় রয়েছে বিশ্বের দামি দামি ব্র্যান্ডের গাড়ি ব্যবহার। রোনালদোর নিজস্ব গ্যারেজে রয়েছে এমন ১৮টি সুপারকার। যার মূল্য ১৮.২ মিলিয়ন পাউন্ড বা ২১২ কোটি ৭ লাখ সাড়ে ৫৪ হাজার টাকা। এর এক ঝলক দেখা গেছে তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজের ডকুমেন্টারির ট্রেইলারে।

সুপারকারের মধ্যে একটি বুগাটি সেন্টোডিসি। যার মূল্য ৮.৫ মিলিয়ন পাউন্ড (৯৮ কোটি ৯৯ লাখ ৯৪ হাজার টাকা)। এটি বিশ্বের মাত্র ১০ জন ব্যক্তির সংগ্রহে রয়েছে। এদের মধ্যে একজন ক্রিশ্চিয়ানো রোনালদো। ১৬০০ হর্সপাওয়ারের গাড়িটি ঘণ্টায় সর্বোচ্চ ২৩৬ মিটার গতিতে চলতে পারে। খবর ডেইলি মেইল।

রোনালদোর গ্যারেজে থাকা অন্য সুপারকারগুলো যথাক্রমে ৫ লাখ পাউন্ড মূল্যের ফেরারি ৫৯৯জিটিও, একটি ম্যাকলারেন সেনা (মূল্য সাড়ে ৭ লাখ পাউন্ড), দুটি রোলস-রয়েস মোটরের গাড়িও রয়েছে। সেগুলো হলো- ৩ লাখ পাউন্ড মূল্যের কুলিনান এবং প্রায় ৫ লাখ পাউন্ডের ফ্যান্টম ড্রপহেড কুপ।

একনজরে ক্রিশ্চিয়ানো রোনালদোর সুপারকার ও মূল্য

বুগাটি সেন্টোডিসি (৮.৫ মিলিয়ন পাউন্ড)
বুগাটি চিরন (২ মিলিয়ন পাউন্ড)
বুগাটি ভেরন (১.৭ মিলিয়ন পাউন্ড)
ফেরারি মনজা (১.৪ মিলিয়ন পাউন্ড)
ম্যাকলারেন সেনা (১ মিলিয়ন পাউন্ড)
মার্সিডিজ জি-ওয়াগন ব্রাবাস (৬ লাখ পাউন্ড)
ফেরারি ৫৯৯জিটিও (৫ লাখ পাউন্ড)
রোলস-রয়েস ফ্যান্টম ড্রপহেড (৫ লাখ পাউন্ড)
ফেরারি এএফ১২ টিডিএফ (সাড়ে ৩ লাখ পাউন্ড)
রোলস-রয়েস কুলিনান (৩ লাখ ৩০ হাজার পাউন্ড)
ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডোর (২ লাখ ৬০ হাজার পাউন্ড)
বেন্টলি ফ্লাইং স্পার (আড়াই লাখ পাউন্ড)
ম্যাকলারেন এমপি৪-১২সি (২ লাখ পাউন্ড)
মার্সিডিজ-বেঞ্জ এস৬৫ এএমজি (২ লাখ ৭০ হাজার পাউন্ড)
বেন্টলে কন্টিনেন্টাল জিটি (এক লাখ ৫১ হাজার পাউন্ড)
মার্সিডিজ এএমজি জিএলই ৬৩ (এক লাখ ২৭ হাজার)
রেঞ্জ রোভার স্পোর্ট (এক লাখ পাউন্ড)
শেভ্রোলেট ক্যামারো (৩৫ হাজার পাউন্ড)

একই রকম সংবাদ সমূহ

বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি

বাংলাদেশে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচারের লক্ষ্যে সরকারের সঙ্গে বিশ্ববিস্তারিত পড়ুন

অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর

অবশেষে ফুটবলপ্রেমীদের জন্য এসেছে বড় স্বস্তির খবর। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের প্রতিটিবিস্তারিত পড়ুন

বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ৪৮টি দল তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। ইতোমধ্যে গ্রুপপর্বেরবিস্তারিত পড়ুন

  • আইসিসির সভায় বদলে গেল ক্রিকেটের যেসব নিয়ম
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • বিশ্বের সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে রোনালদো, মেসি কততম?
  • ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮ ইভেন্ট
  • খুলনা বিভাগ মাতাল সাতক্ষীরার ক্ষুদে ফুটবলাররা
  • বিসিবি নির্বাচন নিয়ে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • পাকিস্তানকে হারিয়ে দারুণ সুখবর পেল বাংলাদেশ
  • মেসির চোখে বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে যারা
  • শূন্য রানে অল আউট, সব ব্যাটসম্যান বোল্ড
  • খেলার মাঠে আর মেলার অনুমতি নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী