শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার লাঙ্গলঝাড়া কে.এল হাইস্কুলে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ায় লাঙ্গলঝাড়া কে,এল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এক প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারী) বিকালে লাঙ্গলঝাড়া কে,এল, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বনাম উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়।

খাসপুর ক্রীড়া সংঘ আয়োজিত প্রীতি ভলিবল খেলায় ২-১ গেমে শিক্ষক সমিতি জয়লাভ করে।

খেলাটি উদ্বোধন করেন পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল। লাঙ্গলঝাড়া টিমের নেতৃত্বে ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম ও শিক্ষক সমিতি টিমের অধিনায়ক ছিলেন সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান।

এ সময় অতিথি হিসাবে খেলায় অংশগ্রহন করেন ও খেলাটি উপভোগ করেন প্রাক্তন ভলিবল খেলোয়াড় উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশীদ, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক এবাদুল হক, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, শিক্ষক নেতা মোস্তফা বাকী বিল্লাহ শাহী, বদরুজ্জামান বদরু, এম,এ,করিম, পুলিশ কর্মকর্তা মফিজুল ইসলাম,সহকারী অধ্যাপক খলিলুর রহমান, সফিউদ্দীন ফারুকী, রিয়াজুল ইসলাম, শিক্ষক ইব্রাহিম হোসেন,আব্দুল জলিল, মাহফুজুর রহমান, সহকারী সুপার আলতাফ হোসেন, শেখ সেলিম, শিক্ষক শামছুর রহমান লাল্টু ,ক্রীড়া ব্যক্তিত্ব লাভলু, মহিদুল ইসলাম মহিদ সহ বিপুল ক্রীড়াপ্রেমী দর্শকবৃন্দ।

খেলাটি পরিচালনা করেন আব্দুল গফুর। স্কোরারর ছিলেন ফারুক হোসেন স্বপন ও মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ