বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নদীভাঙন কবলিত ৪০৩টি পরিবার পেলো প্রধানমন্ত্রীর সহায়তা

পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন,বিএনপি এদেশকে মনেপ্রাণে এখনও ধারণ করতে পারে নাই, তাদের ধ্যান-জ্ঞান হলো পাকিস্তান আর দেশ বিরোধী ষড়যন্ত্র। আর আওয়ামীলীগের জন্মই হয়েছে জনকল্যাণের জন্য। আওয়ামীলীগই পৃথিবীর ইতিহাসে একটি মাত্র দল, বঙ্গবন্ধুর নেতৃত্বে যে দল বাংলাদেশ নামের জন্ম হয়েছে। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সবসূচকে এগিয়ে যাচ্ছে। কোনো ষড়যন্ত্রই এ অগ্রগতিকে ব্যহত করতে পারবে না।

শুক্রবার জেলার নড়িয়া উপজেলার চরআত্রা ও নওপাড়া ইউনিয়নের নদীভাঙন কবলিত ৪০৩ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত পুনর্বাসন সহায়তার নগদ ৪৩ লাখ টাকা বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপ-মন্ত্রী শামীম বলেন, বিএনপি’র জন্মই হচ্ছে হত্যা, ক্যু, ষড়যন্ত্রের মাধ্যমে। জিয়াউর রহমান দেশের রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করেছিল। বিএনপি ক্ষমতায় থেকে দেশের অর্থ বিদেশে পাচার করেছে। আর এখন ক্ষমতায় যেতে না পেরে পেট্টোল বোমা মেরে মানুষ হত্যা করেছে। তারা প্রতিনিয়তই দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। বিশ্ব নেতৃবৃন্দ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ, বিএনপি তখন রীতিমতো টাকা খরচ করে বিদেশে লবিস্ট নিয়োগ করে দেশরিবোধী ষড়যন্ত্রে লিপ্ত।

নড়িয়া শরীয়তপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাসানুজ্জামান খোকন, চরআত্রা ইউপি চেয়ারম্যান এনায়েত উল্যাহ মুন্সী, নওপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন মুন্সী, সাবেক চেয়ারম্যান রাশেদ আজগর সোহেল মুন্সী, উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আহাদী হোসেন প্রমূখ।

এনামুল হক শামীম আরও বলেন, আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই এই দূর্গম চরাঞ্চলে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ এসেছে, এলাকা আলোকিত হয়েছে। এ এলাকায় এখন আর নদীভাঙন নেই। এ অঞ্চলের মানুষ সবদিক দিয়ে এগিয়ে যাচ্ছে।

উপমন্ত্রী বলেন, বিএনপি’কে মনে রাখতে হবে, “খালেদা জিয়া মামলায় খালাস পাননি, জামিনও পাননি, সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহানুভূতির কারণে জেলের বাইরে আছেন। তাই বিএনপিরতো প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত।” উন্নয়ন অগ্রগতির কারণেই আবারও আগামী নির্বাচনে আওয়ামীলীগ ক্ষমতায় আসবে। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে পৃথিবীর ইতিহাসে বিরল নজীর স্থাপন করবেন।

নাহিম রাজ্জাক এমপি বলেন, আওয়ামীলীগ হলো উন্নয়ন-অগ্রগতির দল। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশ এগিয়ে যায়। তাই এদেশের জনগণ বারবার আওয়ামীলীগকে ক্ষমতায় আনে।
তথ্যবিবরণী-পিআইডি

একই রকম সংবাদ সমূহ

লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী

উদ্বোধনের পর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনেরবিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা একটি মামলার (জিয়া অরফানেজ ট্রাস্ট)বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে একটি ডকুমেন্টারি (প্রামাণ্যচিত্র) প্রদর্শনকে কেন্দ্রবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • মঞ্চে ড. ইউনূসের জন্য রাখা হয়নি আসন, পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যবস্থা
  • ‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে’
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী
  • জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী
  • ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে ‘চমৎকার সম্পর্ক’ আরও এগিয়ে নিতে হবে : দীনেশ ত্রিবেদী
  • মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম