শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে শুরু উচ্ছেদ অভিযান

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটায় শুরু হয়েছে সড়ক বিভাগের অবৈধ দখল উচ্ছেদ অভিযান। সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগ এ অভিযান শুরু করে। বৃহস্পতিবার সকাল থেকে জেলার আঠার মাইল, কুমিরা ও পাটকেলঘাটায় ওভার ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সড়ক জনপদের নির্বাহী ম্যাজিট্রেট অনিন্দিতা রায়। এসময় আরো উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দীন আহম্মেদ, উপ-প্রকৌশলী জিয়া উদ্দীন, সহকারী উপ প্রকৌশলী তরিকুল ইসলাম, সার্ভেয়ার কামরুল আহসান, সাইফুল ইসলাম সহ সড়ক জনপদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এসময় নির্বাহী প্রকৌশলী জিয়া উদ্দীন বলেন, সড়ক ও জনপদ বিভাগের নির্দেশক্রমে সারাদেশে অবৈধ দখল উচ্ছেদ এবং সরকারী সম্পত্তি রক্ষায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। ইতিপূর্বে রাস্তায় অবৈধ দখলদারিদের নোটিশ দিয়ে অবগত করা হয়েছে। তারপর সকালে কিছু কর্তপয় লোক এসে অভিযান বাধার সৃষ্টি হয়ে পুলিশি তৎপরতায় আবার অভিযান পরিচালনা করা হয়। জেলায় তিনদিনব্যাপি এঅভিযান চলবে বলে সবশেষে বলেন তিনি।

স্থানীয় ব্যাবসায়ীর, অরুন পাল জোতি ঘোষ, এমদাদ হোসেনসহ অনেকে জানান, আমাদের পাটকেলঘাটা এলাকায় প্রায় ৫শতাধিক দরিদ্র মানুষের দোকান নির্মাণ করে জীবিকা নির্বাহ করে আসছে দীর্ঘদিন। সরকারী পদক্ষেপকে আমারা স্বাগত জানাই, কিন্তু মাঝখানে কয়েকশত পরিবার বেকার হয়ে গেল এটাই আফসোস।

কুমিরা বাজার কমিটির সভাপতি শাহাবাজ আলী জানান, সকাল থেকে অভিযান পরিচালনা করছে সড়ক ও জনপদের লোকজন। কুমিরা প্রায় দুই শতাধিক দেকান রয়েছে। আজ চোখের সামনে দরিদ্র মানুষগুলোর দোকান ভেঙ্গে দেওয়া হল এটা অত্যান্ত দুঃখজনক। এই দরিদ্র মানুষগুলো কোথায় যাবে এখন? সরকার যদি তাদের পূর্নবাসন করত তাহলে দরিদ্র মানুষগুলো বেঁচে যেত। তবু সরকারী নির্দেশ এটা আমাদের মানতে হবে বলে জানান তিনি।

সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়া উদ্দীন জানান উচ্ছেদ অভিযানে অবৈধ দখলকারী যত প্রভাবশালী হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবেনা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব