স্ত্রীর পরকীয়ায় স্বামী হত্যা
সাতক্ষীরায় পিতার হত্যাকারী মা ও তার প্রেমিকের ফাঁসির দাবি সন্তানদের


সাতক্ষীরার পাটকেলঘাটা থানার নগরঘাটায় পরকীয়া প্রেমের জেরে স্বামী গোলাম মোড়লকে শ্বাসরোঁধ করে হত্যাকারী স্ত্রী রেহেনা ও পরকীয়া প্রেমিকসহ জড়িতদের ফাঁসির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।
রবিবার (৬ মার্চ) সকাল ১০টায় পাটকেলঘাটা থানার ত্রিশ মাইল নামক স্থানে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে সাবেক ইউপি সদস্য আবুল কালাম মোড়লের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য ফারুক হোসেন, অটো রাইস মিল মালিক আবুল কালাম আজাদ, মো. আলতাফ হোসেন, ওমর আলী, নিহত গোলামের বড় ছেলে নাজিম হোসেন সাগর, ছোট ছেলে সাব্বির হোসেন, মাসুমবিল্লাহ বাচ্চু, মো. এরশাদ হোসেন মোড়ল, ইসমাইল হোসেন, নিহতের ভাইজি বৃষ্টি আক্তার, নিহতের বোন খাদিজা সুলতানা প্রমুখ।
গত ১ মার্চ মঙ্গলবার দিবাগত রাতে পরোকীয়া প্রেমের জেরে নগরঘাটা গ্রামের মোহাম্মদ মোড়লের ছেলে গোলাম মোড়লকে শ্বাসরোঁধ করে হত্যাকারী স্ত্রী রেহেনা ও পরোকীয়া প্রেমিকসহ জড়িতদের ফাঁসির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে নিহতের পরিবার ও এলাকাবাসীসহ সর্বস্থরের মানুষ অংশ নেয়।
এসময় বিক্ষোভকারীদের মানববন্ধন লোকে লোকারণ্য হয়ে মানববন্ধন জনসমূদ্রে পরিনত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘এক দফা এক দাবী হত্যাকারী স্ত্রী রেহেনা ও পরোকীয়া প্রেমিকসহ জড়িতদের একমাত্র শাস্তি ফাঁসি।’
এঘটনায় জড়িত খুনীদের ফাঁসি না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেনা বলে মানববন্ধনে হুশিয়ারী দেয়। ভাগ্যের নির্মম পরিহাস পিতৃ হত্যার দায়ে মায়ের ফাঁসির দাবীতে দুই সন্তান সাতক্ষীরা নগরঘাটা ৩০ মাইল সংলগ্ন মহাসড়কে ব্যানার হাতে নিয়ে তাদের বক্তব্যে পরোকীয়ার জেরে পিতার হত্যাকারী খুনী মা ও তার প্রেমিকসহ হত্যায় জড়িতদের প্রধানমন্ত্রীর কাছে ফাঁসির দাবি জানিয়েছেন।
জেলা পুলিশ সুপারের নিকট পলাতক ও অভিযুক্ত আসামীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান মানববন্ধনে বক্তারা।
উল্লেখ্য, এঘটনায় অভিযুক্ত নিহতের স্ত্রী রেহেনা খাতুন (৩৫) ও যশোরের বেনাপোলের গোলাম রাব্বি নামে ২জনকে আটক করেছে পুলিশ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
গণতন্ত্রের মূল ভিত্তি হলো সকল নাগরিকের সমান অংশগ্রহণ ও সমান সুযোগ। কিন্তুবিস্তারিত পড়ুন


