বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির বিশেষ সভায় মানববন্ধন ঘোষণা

নদী বাঁচাও, অবৈধ দখল উচ্ছেদ ও ভূমিহীনদের পুনর্বাসনের লক্ষে সাতক্ষীরা জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে লাবসা ইউনিয়নের তালতলা এলাকায় জেলা নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক।

সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলি, সংগঠনের সহ-সভাপতি আব্দুস সামাদ, আব্দুর রব পলাশ, শেখ শওকত আলী, আবু সুফিয়ান সজল, সেলিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজান আলী ছোট বাবু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইউছুফ আলী, দপ্তর সম্পাদক শেখ হাফিজুর রহমান, সদস্য মো: আলিমুজ্জামান আলিম, ইকবাল হোসেন, সুখপদ ব্যানার্জী সহ নেতৃবৃন্দ প্রমুখ।

বিশেষ সভায় নৌ-খাল দখলকৃত উচ্ছেদ, বেতনানদী খননের সিডিউল সাইনবোর্ড টাঙানোর দাবিতে ও একটি মহলকর্তৃক বেতনা খননের মাটি বিক্রির পায়তারা ও টিসিবি পন্য তালিকা অনিয়মের প্রতিবাদে আগামী ২৩ মার্চ বিকাল ৩ টায় বিনেরপোতায় মানববন্ধন ও ২৭ মার্চ বিকাল ৩ টায় বাবুলিয়া বাজারস্থ মানববন্ধন অনুষ্ঠিত হবে এবং জেলা প্রশাসক মহোদয় ও পানি উন্নয়ন বোর্ড পাউবো কর্মকর্তার সাথে মতবিনিময় করার সিন্ধান্ত গ্রহন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মাওলানা আব্দুল মালেকের ইন্তেকালে তালা প্রেসক্লাবের গভীর শোক

সাতক্ষীরার তালা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও হাজারো আলেমের ওস্তাদ মাওলানাবিস্তারিত পড়ুন

  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • তালায় বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুল মালেকের জানাজা সম্পন্ন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা
  • তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত
  • তালায় জমি দখলের অভিযোগে প্রতিকার চাইলেন ভুক্তভোগী
  • তালার খলিলনগরে নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল, আনন্দের জোয়ার
  • তালায় ঈদগাহের প্রাচীর নির্মাণে সরকারি রাস্তা বাধাগ্রস্তের অভিযোগ
  • তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় টিআরএম বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
  • তালায় দু’টি বাল্যবিবাহের ঘটনায় জরিমানা ও মুচলেকা প্রদান
  • দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ইলাহীর স্ত্রীর মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক