শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতীয় বাজেটে উপকূলীয় অঞ্চলের জন্য বিশেষ বরাদ্দের দাবি

সোমবার সাতক্ষীরা জেলা প্রশাসন চত্ত্বরে সকাল ১০:৩০ টায় বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এই দাবী জানানো হয়।

সাতক্ষীরা নাগরিক কমিটির আহবায়ক ও জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সদস্য মোঃ আনিছুর রহিমের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তৃতা করেন ফোরামের সদস্য সচিব মাধব চন্দ্র দত্ত্ব, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব ও ফোরামের সদস্য আবুল কালাম আজাদ, ফোরামের সদস্য আলী নূর খান বাবলু, এ্যাড. ও ফোরামের সদস্য ফাহিমুল হক কিসলু, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ফোরামের সদস্য শেখ আফজাল হোসেন, ফোরামের সদস্য ফরিদা আক্তার বিউটি, খুরশীদ জাহান শীলা, আশাশুনি উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সদস্য মোহন্ত কুমার হালদার, লিডার্স এর প্রকল্প সমন্বয়কারী এস. এম রাজু জবেদ প্রমূখ। উল্লেখ্য, উপকূলীয় আশাশুনি, শ্যামনগর উপজেলার নারীরা সুপেয় পানির দাবীতে কলস নিয়ে উক্ত মানববন্ধন ও সমাবেশে হাজির হন।

মানববন্ধন ও সমাবেশে উপকূলীয় অঞ্চলের মানুষদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অভিযোজন প্রক্রিয়া বাড়াতে হবে। আগামীতে সরকারের প্রকল্প গ্রহণের ক্ষেত্রে দূর্যোগের ঝুঁকিতে থাকা উপকূলের মানুষের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। ৬০ এর দশকের বাঁধের পরিকল্পনা আজ দক্ষিণ-পশ্চিম উপকুলের মানুষের গলার ফাঁস। ঘূর্ণিঝড় ও উচ্চ জোয়ারের চাপে বেড়িবাঁধ ভেঙে বার বার মানুষ তার সহায় সম্বল হারাচ্ছেন এবং মানবেতর জীবন যাপন করছেন। এজন্য জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের অভিঘাত মোকাবেলায় স্থায়ী ও মজবুত বেড়িবাঁধ পুন:নির্মান করতে হবে।

মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, সরকার টেকসই বেড়িবাঁধ নির্মাণের দু’টি মেগা প্রকল্প হাতে নিয়েছে। কিন্তু এখনো সেই প্রকল্পের বাস্তবায়ন কাজ শুরু হয়নি। জনস্বার্থে দ্রুত ওই প্রকল্পের বাস্তবায়ন কাজ শুরু করতে হবে। উপকূলের টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও জীবন-জীবিকা রক্ষায় সরকারের নেওয়া অন্যান্য প্রকল্পগুলো দ্রুত অনুমোদন দিতে হবে। সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সমন্বয় এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান তারা।

মানববন্ধন ও সমাবেশে বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে মেরু অঞ্চলের বরফগলন ত্বরান্বিত হচ্ছে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দিন দিন বেড়ে যাওয়ায়, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও লবনাক্ততা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এজন্য বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলকে দূর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করার দাবী জানান তারা।

বক্তারা বলেন, উপকূলের মানুষের খাবার পানির তীব্র সংকট। খাবার পানির জন্য এক জন নারীকে প্রতিদিন ৪/৫ কিলোমিটার পায়ে হেঁটে পানি সংগ্রহ করতে হয়। এছাড়া পানির লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় তাদের। এজন্য তারা উপকূলের সকল মানুষের খাবার পানির টেকসই ও স্থায়ী সমাধানের দাবী তুলে ধরেন।

মানববন্ধন ও সমাবেশে উপকূলের সার্বিক উন্নয়নে ২০২২/২০২৩ অর্থবছরে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবী জানানো হয়। একই সঙ্গে উপকূলের মানুষের জীবন জীবিকা সুরক্ষায় বিশেষ অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণের দাবী জানানো হয়।

মানববন্ধন ও সমাবেশ শেষে জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সদস্যবৃন্দ সাতক্ষীরা জেলা প্রসাশক এর নিকট মাননীয় প্রধানমন্ত্রী বরাবর চারটি দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করেছেন।

একই রকম সংবাদ সমূহ

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনাবিস্তারিত পড়ুন

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

‎সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক বিশিষ্ট সমাজ সেবকবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল