শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা

জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ব্যাপক উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ অক্টোবর) জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ছাইফুল করিম সাবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রতিষ্ঠা বার্ষিকীতে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি বিকাশ দাশ, কাজী শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহাঙ্গীর হোসেন শাহীন, সদর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন, পৌর শ্রমিক লীগের
আহ্বায়ক মো. জোহর আলী, জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর শ্রমিক লীগের সদস্য সচিব মো. রমজান আলী, সদর উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব মো. জাহিদ খান, ভিআইপি শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল হক, নারকেলতলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের কাদু, বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আরশাদ আলী খোকা, সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান, জেলা শ্রমিক লীগের দপ্তর সম্পাদক মো. আজিজুল ইসলাম মিঠু, প্রচার সম্পাদক মো. সাইফুল ইসলাম, পৌর শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ, মো. কবিরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা, শ্রমিক লীগের দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুর্ষ্পাস্তবক অর্পণ করা হয় এবং আলোচনা শেষে কেক কাটা হয়। এসময় জেলা, সদর ও পৌর শ্রমিক লীগের নেতৃবৃন্দসহ শ্রমিক লীগের অন্তর্ভুক্ত সকল বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ

তীব্র দাবদাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন পথচারী, দিনমজুর ও প্রখর রোদে কর্মরতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার

সাতক্ষীরা সীমান্তকে কেন্দ্র করে আবারও ‘পুশইন’ আশঙ্কা ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। সম্ভাব্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা