শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতীয় ট্রাক ড্রাইভারদের মারপিট

পাঁচ ঘন্টা বন্ধ থাকার পরে ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

পাঁচ ঘন্টা বন্ধ থাকার পরে মঙ্গলবার দুপুর ২টা থেকে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে দু’পক্ষের বৈঠকের পর আমদানি-রপ্তানি শুরু হয়। এর আগে ভারতীয় ট্রাক ড্রাইভারদের মারধরের ঘটনায় ভোমরা স্থলবন্দরে পাঁচ ঘন্টা বন্ধ ছিল সকল ধরণের কার্যক্রম।

ভোমরা স্থলবন্দরের একটি সূত্র জানায়,পাথর বোঝাই ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশের পরে খারাপ রাস্তায় ট্রাক ঝাঁকুনিতে পড়া পাথর কুড়িয়ে নেয় একটি চক্র। সোমবার রাতে ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশের পরে ভালো রাস্তা থেকে সরিয়ে ভাঙাচোরা অংশ দিয়ে চালাতে বলে স্থলবন্দরের কিছু দুর্বৃত্ত। এতে ভারতীয় ট্রাক বাবলু সরদার (৪৩) রাজি না হওয়ায় ট্রাক থামিয়ে তাকেসহ রাজু সরদার, প্রবীর সরদার, জহিরুল ও সত্য মন্ডলসহ ৮জন ভারতীয় নাগরিককে বেদম মারপিট করে স্থানীয় সাদ্দাম হোসেনের নেতৃত্বে কথিত শ্রমিকরা। ভাঙচুর করা হয় কয়েকটি ট্রাক। এর প্রতিবাদে ভারতীয় চালকেরা ট্রাক চলাচল বন্ধ করে দেয়।

তবে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন ভোমরা গ্রামের জাহাঙ্গীর হোসেন জানান,পণ্য খালাসের তুচ্ছ ঘটনায় তাকে বেদম মারপিট করেছে ভারতীয় ট্রাক ড্রাইভাররা।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান, সোমবার রাতে সৃষ্ট ঘটনায় ভারতীয় ট্রাক ড্রাইভার ও খালাসিরা ধর্মঘট শুরু করে। বিষয়টি নিয়ে দুই দেশের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও শ্রমিক নেতাদের সাথে আলোচনা হয়েছে। ওপারের ঘোজাডাঙ্গা ব্যবসায়ী নেতা সন্দীপ ঘোষসহ কাস্টমস কর্মকর্তারা এসেছিলেন। আলোচনা শেষে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাসে মিট-মাট হয়ে গেছে। দুপুর ২টা থেকে আমদানি-রপ্তানি স্বাভাবিক হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পুনর্বাসন ও টেকসই জীবিকার লক্ষ্যে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা