মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় নানা আয়োজনে শেখ রাসেল দিবস পালিত

শেখ রাসেলের জন্ম দিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে সাতক্ষীরায় রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসুচি পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ০৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শেখ রাসেলের রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির।

এ সময় পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, স্থানীয় সরকার উপ পরিচালক মাশরুবা খাতুন,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবুসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে স্কুল-কলেজের শিক্ষার্থী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তাদের অংশ গ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভা শেষে শেখ রাসেল দিবস ২০২২ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি ও জেলা শিশু একাডেমি কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

একই সাথে জেলা প্রশাসকের নিকট হতে জেলার শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটাল ল্যাব পুরস্কার গ্রহণ করে ৩টি শিক্ষা প্রতিষ্ঠান। পরবর্তীতে জাতীয় পর্যায়ে আয়োজিত অনুষ্ঠানের সরাসরি স¤প্রচার উপভোগ করেন শেখ রাসেল দিবসে অংশগ্রহণকারীবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাবিস্তারিত পড়ুন

তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ

জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ২০ টাকা বাড়িয়ে সাধারণ মানুষের ঘাড়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান

সাতক্ষীরা প্রাণ নাথ (পিএন) মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদানবিস্তারিত পড়ুন

  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল
  • বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা