মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কাজীরহাট কলেজে এইচ,এস,সি ও সমমানের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কলারোয়ায় কাজীহাট কলেজে এইচ,এস,সি ও সমমানের পরীক্ষার্থীদের-২২’ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষার জন্য এসো, ফিরো যাও দেশের সেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার(১ নভেম্বর) সকাল ১১ টায় কলেজ চত্বরে বিদায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠতা সভাপতি, উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) রুলী বিশ্বাস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ( ওসি) নাসির উদ্দীন মৃধা, উপজেলা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা ওবায়দুল্যা।

কলেজের অধ্যক্ষ এস,এম, সহিদুল আলমের স্বাগত বক্তব্য শেষে অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আব্দুল আলিম, সহকারী অধ্যাপক ইদ্রিস আলী, সহকারী অধ্যাপক কামরুন নাহার, সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, সহকারী অধ্যাপক সাংবাদিক কে,এম আনিছুর রহমান, প্রভাষক সাংবাদিক সাইফুল ইসলাম, বিদায় শিক্ষার্থী ইমন হোসেন, একাদশ শ্রেণীর শিক্ষার্থী জিনিয়া ইসলাম সহ শিক্ষক- কর্মচারী, সূধি ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে অতিথি সহ বিদায়ী শিক্ষার্থীদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উল্লেখ্য, আগামী ৬ নভেম্বর ২০২১-২২’ শিক্ষা বর্ষে কলেজ থেকে এইচ,এস,সি পরীক্ষায় ১৫৮ জন ও এইচ,এস,সি(বিএম) শাখায় ৪৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করবে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু