বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে তরিকুল ইসলামের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে সাবেক মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য তরিকুল ইসলামের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

(৪ঠা নভেম্বর) শুক্রবার বিকাল ৪ টায় সাতক্ষীরা শহরের একটি কমিউনিটি সেন্টারে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব ইউপি চেয়ারম্যান আব্দুল আলিমের সভাপতিত্বে মরহমের কর্মময় জীবনের উপরে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সাতক্ষীরা শহর বিএনপির সদস্য সচিব পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর থানা বিএনপির আহবায়ক এডভোকেট নুরুল ইসলাম, সদস্য সচিব নুরে আলম ছিদ্দিকী,
জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন সিদ্দিকী,কালিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক এবাদুল হক।

যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এডভোকেট কামরুজ্জামান ভূট্রো, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট এবি এম সেলিম, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম, কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি, মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো. নাসিরউদ্দিন, আশাশুনি উপজেলা
বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন, বিএনপিনেতা মো. আবুল হাসান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, মরহুম তরিকুল ইসলাম ছিলেন অবি সংবাদিত নেতা। তিনি মৃত্যুর আগ পর্যন্ত দেশ ও জাতীর কল্যানে কাজ করে গেছেন। তার মৃত্যুতে জাতীয়তাবাদী দল বিএনপির বিশেষ ক্ষতি হয়েছে। আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, হাফেজ মো. কামরুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় শোডাউনে নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ

সাতক্ষীরা সদরে বিএনপির মোটরসাইকেল শোডাউনে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে সীমান্ত কলেজ ছাত্রলীগের সভাপতিসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী নাছিমা খাতুনকে নির্যাতনের পর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

রাজনৈতিক ট্যাগ দিয়ে সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা সদরের নতুন ইউএনওর সঙ্গে মাধ্যমিক শিক্ষক সমিতির মতবিনিময়
  • সাতক্ষীরায় ৬৩ চালককে প্রশিক্ষণ ও সচেতনতামূলক রোড শো
  • সাতক্ষীরায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুটি ইটভাটার চিমনি ধ্বংস
  • সাতক্ষীরায় ‘শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • সাতক্ষীরায় জমি দখলের চেষ্টার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৭৬ বছরের বৃদ্ধ
  • সাতক্ষীরায় কৃষক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র‍্যালি
  • নবাগত ইউএনও নাজমুল হুসাইনকে ফুলেল শুভেচ্ছা জানাল ডি.বি. ইউনাইটেড হাইস্কুল
  • সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় সমাজসেবা কার্যালয় পরিদর্শনে উপ-পরিচালক
  • সাতক্ষীরায় জাতীয়তাবাদী ক্রীড়া দলের উদ্যোগে তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন
  • সাতক্ষীরা আদালত চত্বরে বোমা সদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে সাধারণ মানুষ
  • কেন্দ্রীয় শ্রমিক দলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় জেলা শ্রমিক দলের আনন্দ মিছিল