Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
অবশেষে নিজেই জরিমানা পরিশোধ করে ছাগল ফেরত দিলেন সেই ইউএনও!

‘একটি ছাগলের জরিমানা কাহিনী’ নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। সম্প্রতি বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদ চত্বরের পার্কের বাগানে ফুলগাছ খাওয়ার অপরাধে এক ছাগলের মালিককে দুই হাজার টাকা জরিমানা করেন সীমা শারমিন। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অবশেষে ১০ দিন পর নিজের পকেট থেকে জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে মালিককে সেই ছাগল ফেরত দিয়েছেন ইউএনও। বৃহস্পতিবার বিকালে ছাগলটি মালিক সাহারা বেগমের কাছে ফিরিয়ে দেওয়া হয়।বিস্তারিত পড়ুন
ভিডিও ভাইরাল: ভারতে বাংলাদেশি নারী নির্যাতনের ঘটনায় গ্রেফতার ৫

ভারতে ভাইরাল হওয়া নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত এক বাংলাদেশিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ব্যাঙ্গালুরু পুলিশ। এদের মধ্যে থাকা বাংলাদেশিদের হাতিরঝিল থানায় করা মামলায় দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. শহীদুল্লাহ। কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক তরুণীকে বিবস্ত্র করে শারীরিক ও যৌন নিপীড়ন করার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, ২০/২২ বছরের ওই তরুণীকে তিন-চার যুবক নির্যাতন করেন। তাদের সঙ্গেবিস্তারিত পড়ুন
লেবাননের সঙ্গে যুদ্ধের হুমকি ইসরায়েলের

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজ লেবাননের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রেস টিভি। এক ঘোষণায় লেবানকে হুমকি গান্তজ বলেন, ‘গাজায় ইসরায়েল যেই হামলা করেছে তার চেয়েও ভয়াবহ ও শক্তিশালী হামলা হবে লেবাননে। ইসরায়েলি হামলায় কাঁপবে দেশটি।’ লেবাননের বিরুদ্ধে ইসরাইলের ১৯৮২ সালের যুদ্ধের বার্ষিকী উপলক্ষে এক ভাষণে তিনি এ হুমকি দেন বলে ইরনা জানিয়েছে। হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহর সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিক্রিয়ায় বেনি গান্তজ বলেন, ‘লেবাননের যেসব লক্ষ্যবস্তুতে হামলাবিস্তারিত পড়ুন
মোদির বৈঠকে যাচ্ছেন না মমতা

ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে থাকবেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ঘূর্ণিঝড়ের রাজ্যের ক্ষয়ক্ষতির হিসেব তিনি পাঠিয়ে দেবেন মোদিকে। ইয়াস পরবর্তী ক্ষয়ক্ষতি পরিদর্শনে শুক্রবার (২৮ মে) সাগরদ্বীপে গিয়েছিলেন মমতা। সেখানেই তিনি এ সিদ্ধান্ত জানান বলে উল্লেখ করেছে আনন্দবাজার পত্রিকা। আজই বৈঠকটি হওয়ার কথা ছিল। প্রতিবেদনে বলা হয়, সাগরদ্বীপে সুন্দরবন উন্নয়ন মন্ত্রীসহ ১২ জন প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন মমতা। তাকে প্রশ্ন করা হলে জানিয়ে দেন ইয়াস নিয়েবিস্তারিত পড়ুন
পোশাককর্মীকে তুলে নিয়ে গণধর্ষণ চট্টগ্রামে, আটক-৩

চট্টগ্রামে এক পোশাক কর্মী গণধর্ষণের শিকার হয়েছেন। বৃহস্পতিবার রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ কলোনি সরকারি কোয়ার্টারে এ ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ অভিযান চালিয়ে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে। তারা হলেন- সাইফুর রহমান সুমন (২৮), মো. আলম (২৫) ও মেহেদী হাসান জনি (৩২)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গণধর্ষণের শিকার ওই পোশাক কর্মী বৃহস্পতিবার রাতে তার পূর্ব পরিচিত সালাউদ্দিন আহম্মদ মুন্নাসহ বায়েজিদ শেরশাহ কলোনি সরকারি কোয়ার্টারের সামনে যান।বিস্তারিত পড়ুন
করোনায় ও উপসর্গে একদিনেই রাজশাহী মেডিকেলে ৯ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের পর এবার রাজশাহী হয়ে উঠেছে করোনার হটস্পট। করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শনাক্ত ও উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন করোনা পজিটিভ ছিলেন। বাকি পাঁচজন উপসর্গ নিয়ে রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছিলেন। মৃতদের মধ্যে চারজন চাঁপাইনবাবগঞ্জের, তিনজন রাজশাহীর, একজন নাটোর ও একজন কুষ্টিয়া জেলার বাসিন্দা। বর্তমানে রাজশাহী মেডিকেলে ১৭৭ জন করোনা রোগী চিকিৎসাধীন। এদের মধ্যে ১৩ জন আছেনবিস্তারিত পড়ুন
করোনায় আক্রান্ত ৭ ক্রিকেটার, তবু ৩১ মে থেকে ডিপিএল

স্থগিত হওয়া ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরু হতে যাচ্ছে ৩১ মে থেকে। করোনার প্রকোপ সত্ত্বেও নির্ধারিত সময়েই মাঠে গড়াতে যাচ্ছে ঘরোয়া লিগের এই টুর্নামেন্ট। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে প্রথম ৩০ ম্যাচের জন্য চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। করোনাভাইরাসের কারণে গেল বছরের মার্চে এক রাউন্ড শেষেই টুর্নামেন্টটি স্থগিত করেছিল বিসিবি। তবে নতুন করে মাঠে গড়ানোর আগেই করোনা টেস্টে পজিটিভ হয়েছেন চার দলের সতজন ক্রিকেটার ও দুইজন ক্লাব কর্মকর্তা।বিস্তারিত পড়ুন
বৃদ্ধকে থানায় নিয়ে নির্যাতন, ওসির বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় পুলিশ হেফাজতে আসামি নির্যাতনের অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাসের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলাটি দায়ের করেন নির্যাতনের শিকার সাইফুদ্দিন প্রামাণিক (৭০)। আদালতের বিচারক আসাদুজ্জামান অভিযোগটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। সঠিক তদন্তে তা প্রমাণিত হবে। মামলায় উল্লেখ করাবিস্তারিত পড়ুন
কালিগঞ্জের সন্তান সামিউল ইসলামের এসিল্যান্ড হিসাবে ভূমি মন্ত্রণালয়ে পদায়ন

এসিল্যান্ড হিসাবে পদায়নের জন্য ভূমি মন্ত্রণালয়ে ন্যাস্ত হয়েছেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃতি সন্তান ও দুদলী গ্রামের মো. আজহার আলীর ছেলে সামিউল ইসলামের। কিছুদিনের মধ্যে ভূমি মন্ত্রণালয় থেকে বিভাগে এবং বিভাগ থেকে যে কোন জেলার একটি উপজেলায় পোস্টিং পাবেন। ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারে মেধা তালিকায় ১৬তম (৩০০ জনের মধ্যে) হন তিনি। প্রথমে যোগদান করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। সেখান থেকে পোস্টিং হয় চাঁদপুর জেলাতে। চাঁদপুর জেলায় ২ বছর ৮ মাস সহকারী কমিশনারবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধু ফাউন্ডেশন কুয়েত শাখার কমিটি অনুমোদন

বঙ্গবন্ধু ফাউন্ডেশন কুয়েত শাখার ৬৬ সদস্য বিশিষ্ঠ কমিটি ও ৫ সদস্য বিশিষ্ঠ উপদেষ্ঠা কমিটির অনুমোদন দিয়েছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আওলাদ জান চৌধুরী ও মহাসচিব ডাঃ মশিউর রহমান। ৬৬ সদস্য বিশিষ্ঠ কুয়েত কমিটির সদস্যবৃন্দ হলেন,সভাপতিঃ দাইয়ানুর রহমান,মিষ্টারনুর মোবাইলঃ +৯৬৫ ৫৫৭৮০০৪০) -সিনিয়র সহ-সভাপতিঃ খায়রুল আলাম (রানা), আব্দুল মান্নান সরকার এবং জাকির হোসেন (রতন)। সহ-সভাপতিঃ শেখ শাহিন আলম, গাজী রুহুল আমীন, মোঃ মেহেদী হাসান, মোঃ নাছির মোল্লা, ইঞ্জিনিয়ার আশরাফ মোল্লা এবং মোঃবিস্তারিত পড়ুন

