রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনায় আক্রান্ত ৭ ক্রিকেটার, তবু ৩১ মে থেকে ডিপিএল

স্থগিত হওয়া ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরু হতে যাচ্ছে ৩১ মে থেকে। করোনার প্রকোপ সত্ত্বেও নির্ধারিত সময়েই মাঠে গড়াতে যাচ্ছে ঘরোয়া লিগের এই টুর্নামেন্ট। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে প্রথম ৩০ ম্যাচের জন্য চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

করোনাভাইরাসের কারণে গেল বছরের মার্চে এক রাউন্ড শেষেই টুর্নামেন্টটি স্থগিত করেছিল বিসিবি। তবে নতুন করে মাঠে গড়ানোর আগেই করোনা টেস্টে পজিটিভ হয়েছেন চার দলের সতজন ক্রিকেটার ও দুইজন ক্লাব কর্মকর্তা। তবুও যথাসময়েই টুর্নামেন্ট আয়োজনে বদ্ধপরিকর বিসিবি।

নিয়ম অনুযায়ী টুর্নামেন্টটি ওয়ানডে ফরম্যাটে হলেও এবারের আসরটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নিয়েছে। এবারের আসরে অংশগ্রহণ করবে মোট ১২টি দল।

অংশগ্রহণকারী দলগুলো হলো- আবাহনী লিমিটেড, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব, শাইনপুকুর ক্রিকেট ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, ব্রাদার্স ইউনিয়ন, ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব এবং পারটেক্স স্পোর্টিং ক্লাব।

তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে আসরের সবগুলো ম্যাচ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৩ ও ৪ নম্বর মাঠে গড়াবে ম্যাচগুলো।

প্রতিদিন ৬টি করে ম্যাচ মাঠে গড়াবে। প্রথম তিনটি ম্যাচ শুরু হবে সকাল ৯টায় আর পরের তিনটি ম্যাচ শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর