রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পোশাককর্মীকে তুলে নিয়ে গণধর্ষণ চট্টগ্রামে, আটক-৩

চট্টগ্রামে এক পোশাক কর্মী গণধর্ষণের শিকার হয়েছেন। বৃহস্পতিবার রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ কলোনি সরকারি কোয়ার্টারে এ ঘটনা ঘটে।

অভিযোগ পেয়ে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ অভিযান চালিয়ে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে।

তারা হলেন- সাইফুর রহমান সুমন (২৮), মো. আলম (২৫) ও মেহেদী হাসান জনি (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গণধর্ষণের শিকার ওই পোশাক কর্মী বৃহস্পতিবার রাতে তার পূর্ব পরিচিত সালাউদ্দিন আহম্মদ মুন্নাসহ বায়েজিদ শেরশাহ কলোনি সরকারি কোয়ার্টারের সামনে যান। এ সময় এলাকার বখাটে সাইফুর রহমান সুমন ও মেহেদী হাসান জনি এসে ওই পোশাককর্মীকে তুলে নিয়ে যায়।

এ সময় তার সঙ্গে থাকা সহকর্মী মুন্নাকে মারধর করে তাড়িয়ে দেয়। এরপর শেরশাহ কলোনির সরকারি কোয়ার্টারের একটি পরিত্যক্ত কক্ষে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

এ সময় দরজার বাইরে পাহারা দেয় ধর্ষকদের সহযোগী আলম।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, ‘ভিকটিমের কাছ থেকে অভিযোগ পেয়ে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

একই রকম সংবাদ সমূহ

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত ১৭ বছরে যারা বাংলাদেশে গুম, গণহত্যা ওবিস্তারিত পড়ুন

বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

সাতক্ষীরা শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে “ডেঙ্গুবিস্তারিত পড়ুন

  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক
  • জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম
  • প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম
  • বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ৫০০০ চিকিৎসক