বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন

কলারোয়ার হেলাতলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২০’ উপলক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দেবেই পাড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে পল্লী সমাজ কর্মীদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কলারোয়ার ৯নং হেলাতলা ইউনিয়নের দক্ষিণ রঘুনাথপুর গ্রামে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন সভা প্রধান সীমা মন্ডল, সেক্রেটারী পারুল, পল্লী সমাজের সদস্য পুষ্প, মিনতী, ফুলমতি, সিখা, রিতা, সাগরিকা, কাকলী, পাপিয়া, দিপিকা, জলি, রেবেকা, মনিকা, সারতি, সাধনা,বিস্তারিত পড়ুন

কেশবপুরে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করলেন আ.লীগ নেতা জসিম উদ্দীন

যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ব্যাক্তিগত উদ্যোগে একটি জন গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণ করে দিলেন পাঁজিয়া ইউনিয়নের উদীয়মান আওয়ামী লীগনেতা বিশিষ্ট সমাজসেবক জসিম উদ্দীন। কেশবপুর উপজেলার নেপাকাটি গ্রামের মৃত শের আলী মজুমদারের পূত্র শহিদুল ইসলাম মজুমদার, মৃত ওসমান মোড়লের পূত্র আব্দুস সামাদ মোড়ল, মৃত বদরুদ্দিন মোল্যার পূত্র লুৎফর রহমান, আব্দুল হকের পূত্র শরিফুল ইসলাম, আব্দুর রউপের স্ত্রী বিউটি বেগম-সহ এলাকাবাসি জানান, নেপাকাটি টু বাঁকাবর্শী সংযোগ রাস্তা দিয়ে উভায় পশের ৩শত পরিবার-সহ ঐবিস্তারিত পড়ুন

তথ্যমন্ত্রীর সাথে সাক্ষাতে আমিরাতের মিশন প্রধান

আরব আমিরাতেও রয়েছে শতবছরের পুরনো অনেক ভাস্কর্য

‘আরব আমিরাতেও শতবছরের পুরনো অনেক ভাস্কর্য রয়েছে’ জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের মিশন প্রধান আব্দুল্লা আলী আলমউদী। মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ‘আমিরাতের ভাস্কর্যগুলো আমাদের দেশের ইতিহাস-ঐতিহ্যের অংশ, যা পরিবর্তনের কোনো বিষয় নেই’ বলেন আব্দুল্লা। এসময় তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আপনারা জানেন, একই বছর ১৯৭১ সালে ইউএই এবং বাংলাদেশ স্বাধীনতাবিস্তারিত পড়ুন

দেবহাটা উপ-নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি

দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ নির্বাচনের আর মাত্র এক দিন বাকি। আগামী ১০ ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে উপ-নির্বাচন। এরই লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করতে চলেছে প্রশাসন। একই সাথে মাঠে সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে মাঠে নেমেছে পুলিশ, বিজিবি, র‌্যাব সহ গোয়েন্দা বাহিনী। বর্তমানে উপজেলাব্যাপী বিরাজ করছে নির্বাচনী আমেজ। ইতোমধ্যেই দেবহাটা উপজেলার অলি-গলি ছেঁয়ে গেছে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতায় অংশ নেয়া তিন প্রার্থী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের আলহাজ্ব মুজিবর রহমান, আনারস প্রতিকেরবিস্তারিত পড়ুন

সাংবাদিক কনক সরওয়ারের ইউটিউব কনটেন্ট বন্ধের নির্দেশ

বিদেশে থাকা সাংবাদিক কনক সরওয়ারের ইউটিউব কনটেন্ট বন্ধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রমের এক সাক্ষাৎকার প্রচারের ঘটনায় এই নির্দেশ দিলেন হাইকোর্ট। ওই সাক্ষাৎকারে ইতিহাস বিকৃতির অভিযোগ এনে সুপ্রিম কোর্টের এক আইনজীবীর রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক।

১৩তম দিনে কলারোয়ায় স্বাস্থ্যের বিভিন্ন কর্মকর্তাদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী

পদমর্যাদা, বেতন বৈষম্য নিরসন ও নিয়োগ বিধি সংশোধনের দাবিতে সারা দেশের ন্যায় কলারোয়ায় স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী অব্যাহত রয়েছে। “ভ্যাকসিন হিরো সম্মান, স্বাস্থ্য সহকারীর অবদান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৮ ডিসেম্বর) কর্মবিরতির ১৩তম দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সামনে বাংলাদেশ হেলথ এ্যাসিসট্যান্ট এ্যাসোসিয়েশনের আয়োজনে কর্মসূচি পালন করা হয়। গত ২৬ নভেম্বর থেকে এই কর্মসূচি অব্যাহত রয়েছে। বিভিন্ন দাবী আদায়ের লক্ষ্যে অনির্দিষ্টকালের দেয়াবিস্তারিত পড়ুন

মনিরামপুরের রাজগঞ্জে গৃহবধুর আত্মহত্যা

মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হরিহরনগর ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে খাদিজা খাতুন (২২) নামের এক গৃহবধু। মঙ্গলবার সকালে রাজগঞ্জের হরিহরনগর ইউনিয়নের মুক্তারপুর নয়ন মোড় এলাকায় এ ঘটনা ঘটে। খাদিজা খাতুন ওই গ্রামের ইব্রাহিম ফকিরের মেয়ে। সে পিতার বাড়ীতে বসবাস করতো। প্রায় সাড়ে ৩ বছর আগে একই উপজেলার ভরতপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের সাথে খাদিজা খাতুনের বিয়ে হয়। জানা যায়, এদিন সকালে খাদিজা খাতুন তার মায়ের সাথে কোনো এক বিষয় নিয়ে ঝগড়া করে।বিস্তারিত পড়ুন

জাতির পিতার ভাস্কর্য অমর্যাদার ঘটনায় ..

মৌলবাদী অপশক্তিকে মোকাবেলার ঘোষনা শেখ রাসেল পরিষদ ও ঝাউডাঙ্গা মন্দির কমিটির

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অমর্যাদা করার ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছে সাতক্ষীরা সদর উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদ ও ঝাউডাঙ্গা মহা শ্বাশান মন্দির কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকালে ঝাউডাঙ্গায় এক জরুরি সভায় যৌথভাবে দুই সংগঠনের নেতৃবৃন্দ এ নিন্দা ও শাস্তির দাবি জানান। সদর উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি ও ঝাউডাঙ্গাবিস্তারিত পড়ুন

টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি৷ এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন৷ টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন গণমাধ্যমকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বর ফুটবলার, কনে ক্রিকেটার

দুজনের পরিচয়ের সূত্রপাত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। সেখানে পড়ার সময়েই পরিচয়, যা এক সময় গড়ায় প্রেমে। পরিবারের সম্মিতে যা পেল কাঙ্খিত পরিণয়ও। সোমবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বিয়ে সম্পন্ন হলো জাতীয় নারী দলের ক্রিকেটার জিনাত আসিয়া অর্থি ও জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার মাহবুবর রহমান সুফিলের। বগুড়ার ম্যক্স মোটেলে ঘরোয়া পরিবেশে হয় তাদের বিয়ের অনুষ্ঠান। দুই পরিবারের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন বগুড়ার বেশ কয়েকজন নারী ক্রিকেটার। মাত্রই বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্ব খেলে কাতারবিস্তারিত পড়ুন