শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ধর্মীয় পরিচয় গোপন করে ভুয়া বিয়ে! প্রতারকের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

ধর্মীয় পরিচয় গোপন করে মুসলিম যুবতীকে ভুয়া বিয়ের ৪ বছর পর অস্বীকারকারী প্রতারক শিমুলের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সাতক্ষীরা শহরের মধ্যকাটিয়া গ্রামের মৃত ইউসুফ খানের কন্যা নাজনীন আক্তার পিয়া। লিখিত অভিযোগে তিনি বলেন, আমি ভালোবাসার আশ্বাসে প্রতারিত হওয়া এক অসহায় নারী। বিগত ২০১৬ সালের দিকে যশোর জেলার বাঘারপাড়া উপজেলার নলডাঙ্গা গ্রামের পরিতোষ বিশ্বাসের পুত্র শিমুল বিশ্বাস সাতক্ষীরায় আরএফএল কোম্পানিতেবিস্তারিত পড়ুন

মনিরামপুরের রাজগঞ্জে আ.লীগ নেতা আনিছুরের মাতার ইন্তেকাল

মনিরামপুরের রাজগঞ্জের হানুয়ার গ্রামের বাসিন্দা ও স্থানীয় আওয়ামীলীগ নেতা মো. আনিছুর রহমানের মাতা সোনাবান বিবি (৮০) শুক্রবার ভোর রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজেউন)। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্যা আত্মীয় স্বজন রেখে গেছেন। এদিন জুম্মাবাদ স্থানীয়ভাবে নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তার দাফন কাজ সম্পন্ন করা হয়। এদিকে, আ.লীগ নেতার মায়ের ‍মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমাবেদনা জ্ঞাপন করেছেন ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সামছুল হক মন্টু,বিস্তারিত পড়ুন

‘ডিজিটাল বাংলাদেশ’ এখন ১৭ কোটি মানুষের ভিশন: পলক

ডিজিটাল বাংলাদেশ এখন আর কোনও একক ব্যক্তি বা দলের ভিশন নয় মন্তব্য করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, এই ভিশন (রূপকল্প) এখন দেশের ১৭ কোটি মানুষের ভিশনে পরিণত হয়েছে। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি কথা বলেন। আগামী ১২ ডিসেম্বর চতুর্থ ডিজিটাল বাংলাদেশ উদযাপনের প্রস্তুতি সম্পর্কে গণমাধ্যমগুলোকে অবহিত করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পলক বলেন, ২০০৮ সালের ১২বিস্তারিত পড়ুন

এশিয়ায় সবচেয়ে বেশি ঘুষ লেনদেন ভারতে

এশিয়ায় সবচেয়ে বেশি ঘুষ লেনদেন হয় ভারত। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) ‘গ্লোবাল করাপশন ব্যারোমিটার- এশিয়া ২০২০’ শীর্ষক এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী এশিয়ায় সবচেয়ে বেশি ঘুষ লেনদেনে ভারতের পর দ্বিতীয় স্থানে আছে কম্বোডিয়া। এ বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এশিয়ার ১৭টি দেশের ২০ হাজার মানুষকে নিয়ে এক সমীক্ষা চালিয়ে ওই প্রতিবেদন করে টিআই। ভারতে সরকারি সুযোগ-সুবিধা পেতে ঘুষ দিতে হয়েছে বলে জানিয়েছেন সমীক্ষায় অংশ নেওয়া দেশটির ৩৯ শতাংশ মানুষ।বিস্তারিত পড়ুন

পদ্মা সেতুর ৩৯তম স্প্যান বসল, বাকি আর দুটি

৪১টি স্প্যানের মধ্যে ৩৯টি বসে পড়েছে পিলারে আর মাত্র ২টি স্প্যান বসলেই পুরো পদ্মা সেতু দৃশ্যমান হবে। গত ২১ নভেম্বর ৩৮তম স্প্যান বসানোর মাত্র ৫ দিনের মাথায় শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের মাঝপদ্মায় ১০ ও ১১ নম্বর পিলারের ওপর ৩৯তম (’২-ডি’) স্প্যান বসানোর কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে পদ্মা সেতুর ৫ হাজার ৮৫০ মিটার বা ৫.৮৫ কিলোমিটার অবকাঠামো দৃৃশ্যমান হলো। এখন মাত্র ২টিবিস্তারিত পড়ুন

বাংলাদেশি পাঁচ মানব পাচারকারীর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ

বাংলাদেশি পাঁচ মানব পাচারকারীর বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। এর মধ্যে তিনজন আগে থেকে লিবিয়ায় অবস্থান করছেন। আর বাকি দুজনের অবস্থান সম্পর্কে এখনো কিছু জানতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ২৫ নভেম্বর এদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়। এর আগে ৬ নভেম্বর মিন্টু মিয়া নামে আরও এক মানব পাচারকারীর নামে রেড নোটিস জারি করা হয়। এ নিয়ে মোট ছয় বাংলাদেশি মানব পাচারকারীর বিরুদ্ধে রেড নোটিস জারি করা হলো। এদের নামেবিস্তারিত পড়ুন

আজহারীর পোস্ট মুছে দিল ফেসবুক, প্রতিবাদে পাল্টা স্ট্যাটাস

সম্প্রতি ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারীর একটি ফেসবুক স্ট্যাটাস মুছে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। কমিউনিটি স্ট্যান্ডার্ডের ব্যত্যয় ঘটায় ফেসবুক এমনটা করেছে বলে আরেকটি স্ট্যাটাসে আজহারী নিজেই জানিয়েছেন। ২৫ নভেম্বরের ওই স্ট্যাটাসে আজহারী দাবি করেছেন কোনো ধর্মের বা ব্যক্তির নাম উল্লেখ করেননি তিনি। এর আগে আজহারী গত ১৫ নভেম্বর ‘ধর্মীয় স্বতন্ত্রতা, স্বকীয়তা ও পরিমিতিবোধ’ শীর্ষক একটি স্ট্যাটাস শেয়ার করেন। সেখানে তিনি অন্য ধর্মের কার্যকলাপে মুসলিমদের অংশগ্রহণ ধর্মীয় সম্প্রীতি নয় এমন বক্তব্য দেন। সেইবিস্তারিত পড়ুন

মা-বাবার পাশে সমাহিত মারাদোনা

শ্রদ্ধা-শোক-ভালোবাসার জোয়ারের মধ্যে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে দিয়েগো মারাদানোকে। বিবিসি জানায়, বৃহস্পতিবার বুয়েন্স আইরেসে লাখো ভক্ত-সমর্থক ফুটবল জাদুকরকে শ্রদ্ধা জানালেও শেষকৃত্য আয়োজন ছিল একান্তই পারিবারিক। কেবল পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা মিলিয়ে ২৪ জনের মতো ছিলেন শেষকৃত্যে। সন্ধ্যায় শহরের অদূরে বেইয়া ভিস্তা সমাধিস্থলে বাবা-মার পাশেই সমাহিত করা হয় মারাদোনাকে। শহরের মধ্য দিয়ে শবযান যাওয়ার সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে প্রিয় নায়ককে শেষ বিদায় জানান ভক্তরা। বেইয়া ভিস্তা সমাধিস্থলের বাইরেও অবস্থান নিয়েছিলেন হাজারোবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ঘুমিয়ে থাকা মায়ের কাছ থেকে নবজাতক চুরি

সাতক্ষীরা সদর উপজেলায় দিনদুপুরে ঘুমিয়ে থাকা মায়ের কাছ থেকে ১৫ দিন বয়সের এক শিশু চুরি হয়ে গেছে। সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার দুপুরে হাওয়ালখালি গ্রামের এই শিশুটি চুরি হয়। সোহান হোসেন নামের শিশুটি ওই গ্রামের সোহাগ হোসেনের ছেলে। সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ ও পরিবারের পক্ষ থেকে ঘটনা জানার পর ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নবজাতকের মা ফাতেমা খাতুন বলেন, দুপুরে ঘরের বারান্দায় মশারি টাঙিয়ে ছেলেকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। ১৫-২০ মিনিট পরে ঘুমবিস্তারিত পড়ুন

ভ্যাকসিনের অর্ধেক টাকা ছাড় দিয়েছে মন্ত্রণালয়

ভ্যাক্সিন আনার ৫০ শতাংশ টাকা অর্থ মন্ত্রণালয় ছাড় দিয়েছে। প্রতি মাসে ৫০ লাখ লোককে ভ্যাক্সিন দেয়া হবে। প্রাথমিকভাবে আনা ৩ কোটি ডোজ দেড় কোটি মানুষকে দেয়া হবে। পর্যায়ক্রমে প্রতিটি মানুষকে দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপাতালের সার্জারি বিভাগের অপারেশন থিয়েটার উদ্বোধন করে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার ভ্যাক্সিন২-৮ ডিগ্রি তাপে সংরক্ষণ করতে হয়,বিস্তারিত পড়ুন