বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘ডিজিটাল বাংলাদেশ’ এখন ১৭ কোটি মানুষের ভিশন: পলক

ডিজিটাল বাংলাদেশ এখন আর কোনও একক ব্যক্তি বা দলের ভিশন নয় মন্তব্য করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, এই ভিশন (রূপকল্প) এখন দেশের ১৭ কোটি মানুষের ভিশনে পরিণত হয়েছে।

শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি কথা বলেন।

আগামী ১২ ডিসেম্বর চতুর্থ ডিজিটাল বাংলাদেশ উদযাপনের প্রস্তুতি সম্পর্কে গণমাধ্যমগুলোকে অবহিত করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

পলক বলেন, ২০০৮ সালের ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের ভিশন বা রূপকল্প আমাদের সামনে রাখেন।

সে বছরের ২৯ ডিসেম্বর নির্বাচনে জয়ের পর সেটি আর শুধু কোনও একক ব্যক্তি বা রাজনৈতিক দলের রূপকল্প ছিল না, পুরো সরকারের রূপকল্পে পরিণত হয়। আর এখন ডিজিটাল বাংলাদেশ শুধু স্বপ্ন বা রূপকল্পে সীমাবদ্ধ নেই। ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তব। এখন ডিজিটাল বাংলাদেশ পুরো দেশের।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশ স্বাধীন হয়েছে ৪৯ বছর। কিন্তু আওয়ামী লীগ দেশকে নেতৃত্ব দিতে পেরেছে মাত্র ২০ বছর। আওয়ামী লীগের নেতৃত্বে আজ বাংলাদেশ উদীয়মান শক্তিশালী অর্থনীতির দেশে পরিণত হয়েছে। একটি দেশ সুযোগ্য নেতৃত্বে কতটুকু এগিয়ে যেতে পারে তার প্রমাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আবার নেতৃত্বের কারণে কতটুকু পিছিয়ে যেতে পারে সেটির উদাহরণ ৭৫ পরবর্তী সময়। এই করোনার মাঝে ইউনিয়ন পর্যায় পর্যন্ত সরকারের কোনও কাজ থেমে থাকেনি। ১০ লক্ষাধিক ই-ফাইল এই সময়ে আমরা সম্পাদন করেছি।

ডিজিটাল বাংলাদেশ আয়োজন নিয়ে পলক বলেন, এবার করোনার কারণে অনলাইন অফলাইন আয়োজন মিলিয়ে টানা চতুর্থবারের মতো ডিজিটাল বাংলাদেশ উদযাপন করছি আমরা। বাংলা ও ইংরেজিতে দুটি ওয়েবিনার, দেশব্যাপী জেলা ও উপজেলায় ডিজিটাল বাংলাদেশের বিভিন্ন বিষয় ভিত্তিক রচনা, উপস্থিত বক্তৃতা, চিত্রাংকন প্রতিযোগিতা, সভা সেমিনার এবং ওয়ার্কশপ সহ বিভিন্ন আয়োজন থাকছে।

এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে অনলাইন কুইজ। কুইজে বিজয়ীদের উন্নত মানের ল্যাপটপ ও মোবাইলের মতো ডিভাইস পুরস্কার হিসেবে দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১২ ডিসেম্বর রাত ৮টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের এগিয়ে যাওয়ার ১২ বছর নিয়ে আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হবে। এতে কি-নোট স্পিকার হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ডিজিটাল দিবসের পুরস্কার বিতরণী এবং মূল অনুষ্ঠান ভিডিও বার্তার মাধ্যমে উদ্বোধন করবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

একই রকম সংবাদ সমূহ

ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

ইউনিয়ন পরিষদ (ইউপি) দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। আর অক্টোবর থেকেবিস্তারিত পড়ুন

বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার

সরকারিভাবে কোনো ধরনের খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েেশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়াবিস্তারিত পড়ুন

নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

নেপালে ভয়াবহ বন্যায় বহু প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেনবিস্তারিত পড়ুন

  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • ‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’ : আন্দালিভ রহমান পার্থ
  • রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ