Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
‘মৃত্যুর আগে ম্যারাডোনাকে চিকিৎসা না দিয়ে ১২ ঘণ্টা ফেলে রাখা হয়’

ফুটবলের জাদুকর দিয়াগো ম্যারাডোনাকে মৃত্যুর আগে চিকিৎসা না দিয়ে ফেলে রাখা হয়েছিল এবং তিনি যখন গুরুতর অসুস্থ তখন অ্যাম্বুলেন্স আসতে দেরি করে- এমন দাবি করেছেন কিংবদন্তির আইনজীবী ও বন্ধু। ম্যারাডোনার আইনজীবী বন্ধু এ দাবি করেছেন বলে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সংবাদ প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল। খবরে বলা হয়েছে, কিংবদন্তির আইনজীবী ও বন্ধু ম্যাটিস মোরলা অভিযোগ তুলেছেন, ম্যারাডোনার মৃত্যুর দিন (বুধবার) তাকে ১২ ঘণ্টা কোনো চিকিৎসা সহায়তা দেয়া হয়নি এবং তিনিবিস্তারিত পড়ুন
ফলো আপ..
কলারোয়ায় বৃদ্ধকে গলা কেটে হত্যার ঘটনায় থানায় মামলা ।। জামাতা আটক

সাতক্ষীরার কলারোয়ায় কৃষক মোসলেম উদ্দীন বিশ্বাসসকে গলা কেটে হত্যা করার ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নিহতের ছেলে মোস্তাফিজুর রহমান বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে কলারোয়া থানায় এ মামলা দায়ের করেন। এদিকে এর আগে বৃহস্পতিবার সকালে পুলিশ নিহতের জামাতা দেয়াড়া দাখিল মাদ্রাসার শিক্ষক আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। নিহতের স্ত্রী আছিয়া খাতুন জানান, ‘জমি নিয়ে বিরোধসহ দেয়াড়া দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় অহেদ আলীর সঙ্গে তারবিস্তারিত পড়ুন
সমাজসেবা এডি পদে পদোন্নতি: কলারোয়ায় শেখ ফারুক হোসেনকে সংবর্ধনা

সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) পদে পদোন্নতি পাওয়ায় কলারোয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেনকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে উপজেলা সমাজসেবা অফিস। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয়। সমাজসেবা অধিদপ্তরের সাতক্ষীরা উপ-পরিচালক মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন জেলা কর্মচারি সমিতির সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক শেখ হেমায়েত হোসেন, মো. আব্দুল আলীম, কলারোয়া উপজেলা সমাজসেবা অফিসের এফ এস শেখ সাবের আলী, উচ্চমান সহকারিবিস্তারিত পড়ুন
মুখে মাস্ক নেই, দিতে হলো জরিমানা ।। কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালত

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাস্ক পরিধান না করার অপরাধে ১১ ব্যক্তিকে অর্থদন্ডের মাধ্যমে জরিমানা করা হয়েছে। আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী জেরীন কান্তা উপজেলা সদরের চৌরাস্তা মোড়সহ বিভিন্ন বিপনি-বিতানে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মাস্ক পরিধান না করার অপরাধে ক্রেতা-বিক্রেতাসহ ১১ জনকে সংশ্লিষ্ট ধারায় ৭টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ২ হাজার ৩ শত টাকা জরিমানা করা হয়।বিস্তারিত পড়ুন
ভারত থেকে আসা বাংলাদেশি পাসপোর্ট যাত্রীদের করোনা নেগেটিভ সনদ লাগবে

ভারত থেকে ফেরতে আসা বাংলাদেশি পাসপোর্টধারীদের করানো নেগেটিভ সনদ লাগবে। এমন নির্দেশ দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। দ্বিতীয় ধাপে করোনা সংক্রমন প্রতিরোধে এ ব্যবস্থা। এ নির্দেশনা আগামী এক সপ্তাহের মধ্যে যে কোন দিন কার্যকর হতে পারে বলে জানা গেছে। বুধবার (২৫ নভেম্বর) বিকালে এ ধরনের একটি নির্দেশনা পত্র এসেছে বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগে। তবে এ সিদ্ধান্ত স্থল পথের পাশাপাশি রেল ও আকাশ পথেও কার্যকর হচ্ছে। বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার সুজনবিস্তারিত পড়ুন
কলারোয়ার জয়নগরে লিগ্যাল এইড কার্যক্রমের প্রচারনা ও লিফলেট বিতরণ

সাতক্ষীরার কলারোয়ায় সরকারের আইনগত সহায়তা প্রদান কার্যক্রম তৃনমূল মানুষকে জানানো ও আইনী সহায়তা গ্রহনের লক্ষ্যে দিনভর মাইকিং প্রচার ও আইন সহায়তা বিষয়ক তথ্য সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার জয়নগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ প্রচারনা ও লিফলেট বিতরন করা হয়। ‘প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে)-সাতক্ষীরা’ প্রকল্পের বাস্তবায়নের লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা উইমেন জব ক্রিয়েশন সেন্টার দিনব্যাপী এ মাইকিং কার্যক্রম পরিচালনা করে। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন
শার্শায় স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের কর্ম বিরতি

সারাদেশের ন্যায় বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন কর্মসুচীর অংশ হিসাবে যশোরের শার্শা উপজেলা শাখার আয়োজনে নিয়োগবিধি সংশোধনসহ বেতন আপগ্রেডেশনের দাবিতে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা কর্ম বিরতি পালন করছে। “ভ্যাকসিন হিরো সম্মান, স্বাস্থ্য সহকারীর অবদান” প্রতিপাদ্যে বৃহস্পতিবার শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসুচী পালন করা হয়। সকাল ৮টা থেকে শুরু হয়ে চলে দুপুর আড়াইটা পর্যন্ত। স্বাস্থ্য সহকারী কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনবিস্তারিত পড়ুন
নড়াইলে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

নড়াইলের কালিয়া উপজেলার চাচড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. লুৎফর মোল্যা (৬০) কে কুপিয়ে গুরুতর আহত করেছে একদল দূর্বৃত্ত। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৬নভেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে নড়াইল পৌর মেয়রের জানাযায় অংশগ্রহনের জন্য বাড়ি থেকে রওনা করলে বাশগ্রাম পল্লী মঙ্গল প্রাথামিক বিদ্যালয়ের সামনে পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একদল দূর্বৃত্ত অতর্কিত হামলা করে এলোপাতাড়ীভাবে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন মূমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইলবিস্তারিত পড়ুন
উপজেলা চেয়ারম্যান উপ-নির্বাচন
দেবহাটায় নৌকার প্রার্থীকে বিজয়ী করতে জাতীয় পার্টির সভা

আগামী ১০ ডিসেম্বর দেবহাটা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে জাতীয় পার্টির বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলা জাতীয় পার্টির আয়োজনে সখিপুর ইউনিয়ন পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাবুদ গাজীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বকুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষবিস্তারিত পড়ুন
ডেঙ্গুতে মৃত্যু নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাসের দাফন সম্পন্ন

নড়াইল পৌরসভার মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাসের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর বিশ্বাসকে (৫৫) নড়াইল পৌর এলাকার ভওয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। বুধবার দুপুর ১২টা ২০মিনিটের সময় রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না..রাজেউন)। জানাযা শেষে বাংলাদেশ আওয়ালীগ কেন্দ্রীয় কমিটি, জেলা কমিটি ,নড়াইল-১ ওবিস্তারিত পড়ুন

