Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
দেবহাটার চিনেডাঙ্গা মসিজিদ কমিটির নেতৃবৃন্দদের উপর হামলা! অভিযোগ দায়ের

দেবহাটার চিনেডাঙ্গা জামে মসজিদে ইমামের বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে মসজিদ কমিটির নেতৃবৃন্দদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আমজাদ আলী বাদি হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, মসজিদের মুসল্লিদের কয়েকজন ইমাম আবু সাঈদকে নিয়ে বিভিন্ন নিন্দা ও কুটক্তি করেন। বিষয়টি ইমাম সাহেব কমিটির নেতৃবৃন্দকে জানান। পরবর্তীতে ইমাম সাহেবকে কোরআন থেকে উপদেশমূলক কথা বললে অভিযুক্তরা মসজিদ কমিটিকে দোষারোপ করে ইমামকেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় সাংবাদিক উজ্জলকে নিয়ে মানহানিকর সংবাদ, উদীচী ’র নিন্দা

সাতক্ষীরা আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) জেলা শাখার সাধারণ সম্পাদক, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির অর্থ সম্পাদক, পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অন্যতম ব্যক্তিত্ব মোস্তাফিজুর রহমান উজ্জলকে নিয়ে একটি মহল বিশেষ কয়েকটি পত্র-পত্রিকায় উদ্দেশ্য প্রনোদিতভাবে মিথ্যা, মানহানিকর হয়রানিমুলক বানোয়াট খবর প্রকাশ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উদীচী শিল্পীগোষ্ঠী, সাতক্ষীরা জেলা সংসদ এর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সাধারণবিস্তারিত পড়ুন
সরকারকে টেনে নামাতে গিয়ে রশি ছিঁড়ে পড়েছে বিএনপি: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির কয়েকজন নেতা বক্তব্য দিয়েছেন এই সরকারকে টেনে নামিয়ে ফেলতে হবে। তবে উনাদের টেনে নামানোর হুমকির মধ্যে প্রায় একযুগ ধরে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। ২০০৯ সালে সরকার গঠন করার মাসখানেক পর থেকেই তারা আমাদের টেনে নামানোর চেষ্টা করে যাচ্ছেন। সরকারকে টেনে নামাতে গিয়েই রশি ছিঁড়ে নিচে পড়ে গেছে বিএনপি। তিনি বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখনবিস্তারিত পড়ুন
কলারোয়ায় কৃষককে গলা কেটে হত্যা

সাতক্ষীরার কলারোয়ায় মোসলেম উদ্দীন বিশ্বাস (৬৫) নামে এক বয়স্ক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার রাতের কোন এক সময় বিশ্বাস পাড়ায় এ ঘটনা ঘটতে পারে। তবে বুধবার সন্ধ্যায় ঘটনাটি জানাজানি হয়। মোসলেম বিশ্বাস উপজেলার দেয়াড়া ইউনিয়নের দেয়াড়া গ্রামের মৃত নইম উদ্দীন বিশ্বাস পুত্র। দেয়াড়া বাজারের পাশেই তার বাড়ি। তিনি পেশায় কৃষক ছিলেন। নিহত মোসলেম বিশ্বাসের ছেলে মোস্তাফিজুর রহমান জানান, ‘তার বাবা পুরাতন বাড়ি থেকে কয়েক’শ গজ দূরে সম্প্রতি একটি নতুনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় অন্তঃস্বত্তা গৃহবধু’র ঝুলন্ত লাশ উদ্বার, স্বামী আটক

সাতক্ষীরায় অন্তঃস্বত্তা গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় এলাকার জনগন পলাতক স্বামীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের রাজনগর গ্রামে। সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন জানান, স্থানীয় লাবসা ইউনিয়ন পরিষদ সদস্য’র মাধ্যমে খবর পেয়ে পুলিশ গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করে। পুলিশ ধারনা করছে বুধবার ভোররাতের কোন একসময়ে গৃহবধুকে নির্যাতন চালিয়ে হত্যা করে ঝুলিয়ে দেয়া হয়েছিল। এঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা’রবিস্তারিত পড়ুন
ডেঙ্গু আক্রান্ত হয়ে নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাসের ইন্তেকাল

নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর বিশ্বাস (৫৫) ইন্তেকাল করেছেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান (ইন্না..রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পৌর মেয়রের চাচাতো বোন শাহিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, ‘নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাস গত ১৮ নভেম্বর ডেঙ্গুতে আক্রান্ত হন। তাঁর রক্তের প্লাটিলেট ৪৪ হাজারে নেমে আসায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে হেলিকাপ্টারবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ইউপি চেয়ারম্যান ও স্কুল শিক্ষকসহ ১৭জনের বিরুদ্ধে প্রতারণা মামলা!

কলারোয়ায় ইউপি চেয়ারম্যান ও এক স্কুল শিক্ষকসহ ১৭জনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের পানিকাউরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে। মামলার বিবরণে ও মামলার বাদী ওই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য রুমি খাতুন বুধবার (২৫ নভেম্বর) বিকালে জানান- ওই স্কুলের শরীর চর্চা শিক্ষক আলমগীর কবীর গত ২৫ সেপ্টেম্বর’১৯ সালে স্কুলে তার পদ থেকে পদত্যাগ করেন। এরপর তিনি ২৬ সেপ্টেম্ব’১৯ তারিখে একই স্কুলে সহকারী প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। কিন্তু অদ্যবধি তারবিস্তারিত পড়ুন
কেশবপুরে অসহায়দের মাঝে কম্বল বিতরণ

যশোরের কেশবপুরে চারুপীঠ আর্ট স্কুলের উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার চারুপীঠ আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক উৎপল দের সভাপতিত্বে ও কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিয়ার রহমানের সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের উপদেষ্টা রুখসানা ইসলাম শিল্পী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর সরকারি পাইলট স্কুল এন্ড কলেজ এর অধ্যাপক মশিউর রহমান, ডুমুরিয়া উপজেলার জামিরা স্কুল এন্ড কলেজের প্রভাষকবিস্তারিত পড়ুন
স্ত্রী সন্তানদের দেখভালের শর্তে ৪৭ স্বামীকে খালাস দিলেন আদালত

একদিনে ৪৭টি নারী নির্যাতন আইনের মামলার নিষ্পত্তি করেছেন সুনামগঞ্জের আদালত। কাউকে দণ্ড না দিয়ে আসামিপক্ষের অঙ্গীকার নেন বিচারক। স্বজন ও সন্তানদের ভবিষ্যৎ বিবেচনায় মামলার এমন নিষ্পত্তিকে যুগান্তকারী বলছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের জেরে হওয়া মামলা নিষ্পত্তির লক্ষ্যে বুধবার সকাল থেকেই সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শুরু হয় তৎপরতা। একে একে ৪৭টি মামলার আসামি ও বাদীপক্ষ হাজির হন বিচারক জাকির হোসেনের আদালতে। সবার উপস্থিতিতে একযোগে মামলাগুলোর রায় ঘোষণা করাবিস্তারিত পড়ুন
২০২১ সালে বাংলাদেশ পাবে ৭ কোটি ভ্যাকসিন

২০২১ সালের মধ্যে ছয় কোটি ৮০ লাখ ডোজ করোনাভাইরাসের ভ্যাকসিন পাবে বাংলাদেশ। বিশ্বব্যাপী গ্যাভি-দ্য ভ্যাকসিন অ্যালায়েন্সের (দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস) ব্যবস্থাপনায় কোভ্যাক্স সুবিধার আওতায় এ ভ্যাকসিন পাবে বাংলাদেশ। বুধবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ সম্মেলনে সম্প্রসারিত ভ্যাকসিন কর্মসূচির পরিচালক ডা. সামসুল হক বলেন, যারা আগে জাতীয় ভ্যাকসিন বিতরণ পরিকল্পনা জমা দেবে তারাই আগে ভ্যাকসিন পাবে। গ্যাভি যখন থেকে পরিকল্পনা জমা নেওয়া শুরু করবে, আশা করছি, আমরা প্রথমবিস্তারিত পড়ুন

