মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় অন্তঃস্বত্তা গৃহবধু’র ঝুলন্ত লাশ উদ্বার, স্বামী আটক

সাতক্ষীরায় অন্তঃস্বত্তা গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় এলাকার জনগন পলাতক স্বামীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের রাজনগর গ্রামে।

সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন জানান, স্থানীয় লাবসা ইউনিয়ন পরিষদ সদস্য’র মাধ্যমে খবর পেয়ে পুলিশ গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করে। পুলিশ ধারনা করছে বুধবার ভোররাতের কোন একসময়ে গৃহবধুকে নির্যাতন চালিয়ে হত্যা করে ঝুলিয়ে দেয়া হয়েছিল। এঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা’র প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ ময়না তদন্তেরও প্রস্তুতি চলছে।

স্থানীয় লাবসা ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল ইসলাম জানান, রাজনগর গ্রামের আব্দুর রহিম সরদারের মেয়ে পারভিন আক্তার(২৪)কে হত্যা করে ঝুলিয়ে দেয়া হয়েছে শুনে সকালে সেখানে যেয়ে তিনি ঝুলন্ত লাশ দেখতে পান এবং পুলিশে খবর দেন। পারভিনের ৫বছর বয়সী কন্যা সন্তান আছে। নিহত পারভিনের স্বামী আব্দুল খালেক স্ত্রী সন্তান নিয়ে শশুর বাড়িতে থাকতো। কিন্তু স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের পর স্বামী খালেককে না পাওয়া গেলে সন্দেহ হয় স্থানীয়দের। এলাকার মানুষ খালেককে খোঁজ শুরু করে এবং ভাটপাড়া এলাকা থেকে পলাতক অবস্থায় তাকে আটক করে পুলিশে হস্তান্তর করে।

পারভিনের ভাই তরিকুল ইসলাম বলেন, তার বোন পারভিনের সাথে ২০১৩ সালে ঝাউডাঙ্গা ইউনিয়নের হাজিপুর গ্রামের মৃত মোজাম কারিকরের ছেলে আব্দুল খালেকের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে নানাভাবেই নির্যাতন করতো। বিয়ের দেড়বছরের মাথায় তাদের একটি কন্যা সন্তান হয়। তারপরও থামেনি নির্য়াতন।

তরিকুল জানান, পারভিন সাতমাসের গর্ভবতি ছিল। সকালে তার ঝুলন্ত মরদেহ নামানো হলে হাতে কাটার দাগ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন স্পষ্ট দেখা যায়।

একই রকম সংবাদ সমূহ

জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী একযোগে তথ্য সংগ্রহবিস্তারিত পড়ুন

পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন

সাতক্ষীরা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ