Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
শক্তি বাড়িয়ে ভারতমুখী ঘূর্ণিঝড় ‘নিভার’

ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিবেগ নিয়ে ধেয়ে আসছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘নিভার’। বুধবার (২৫ নভেম্বর) ভারতের তামিলনাড়ু এবং পুদুচেরি উপকূলে আঘাত হানতে পারে ঝড়টি। এবারের ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে ইরান। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি বর্তমানে তামিলনাড়ু-পুদুচেরি উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে ২৩ নভেম্বর থেকেই দক্ষিণ ভারতের উপকূলীয় রাজ্যগুলোতে বৃষ্টিপাত শুরু হয়েছে। তামিলনাড়ু এবং পুদুচেরিতে ২৪ এবং ২৫ নভেম্বর থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে, রায়লসীমা এবংবিস্তারিত পড়ুন
মুখ খুললেন সানা; বললেন ‘আল্লাহর সন্তুষ্টির জন্যই একে অপরকে বিয়ে করেছি’

ইসলামের টানে অভিনয় জগতকে বিদায় জানানোর দেড় মাস পর গুজরাটের এক মুফতি আলেম আনাস সায়েদকে বিয়ে করলেন বলিউড অভিনেত্রী সানা খান। তবে এই বিয়ের পর থেকেই সানাকে নিয়ে নানান প্রশ্ন ভর করে ভক্তদের মনে। পারিবারিক চাপেই কী মুফতি আনাস সায়েদকে বিয়ে করেছেন সানা। নাকি অন্য কোনো বিষয় রয়েছে। সম্প্রতি তাদের বিয়ের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। এরপর এই অভিনেত্রী মুখ খুলেছেন; বলেছেন, ‘আল্লাহর সন্তুষ্টির জন্যই একে অপরকে বিয়ে করেছি’।বিস্তারিত পড়ুন
নোবেল খ্যাত আর্ন্তজাতিক শিশু শান্তি পুরস্কারপ্রাপ্ত নড়াইলের সাদাতকে সংবর্ধনা

সাইবার অপরাধ থেকে শিশুদের সুরক্ষা নিয়ে কাজ করে নোবেল খ্যাত আর্ন্তজাতিক শিশু শান্তি পুরস্কারপ্রাপ্ত সাদাত রহমানকে নড়াইল জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়েছে। সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন, জেলা আ.লীগের সভাপতি সুবাস বোস। বক্তব্য দেন জেলা শিক্ষাবিস্তারিত পড়ুন
আমিরাতে ব্যবসার শতভাগ মালিক হতে পারবেন বিনিয়োগকারীরা

এখন থেকে আমিরাতে ব্যবসার শতভাগ মালিক হতে পারবেন বিদেশিরা। বলা হচ্ছে, পৃষ্ঠপোষকতা ছাড়াই এখন বিদেশি বিনিয়োগকারীরা ব্যবসায়ের শতভাগ মালিক হতে পারবেন দেশটিতে। আমিরাতের প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন আল নাহিয়ানের এক ডিক্রি জারির মাধ্যমে এ সুযোগ তৈরি হয়েছে। জানা গেছে, প্রেসিডেন্টের ডিক্রি অনুযায়ী যেসব কোম্পানি দেশটিতে নিজেদের শাখা খুলতে চায় তাদের ক্ষেত্রেও মালিকানার এই নিয়ম প্রযোজ্য হবে। বিনিয়োগ এবং প্রকল্পের ক্ষেত্রে আমিরাতকে আঞ্চলিক ও বৈশ্বিকভাবে একটি আকর্ষণীয় স্থান হিসেবে গড়ে তুলতে আরওবিস্তারিত পড়ুন
নড়াইলে চালকের গলা কেটে ইজিবাইক ছিনতাই

নড়াইলে ইজিবাইক চালকের গলা কেটে বাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার রাত সাড়ে ৯টার দিকে শহরতলী মুলিয়া ইউনিয়নের হিজলডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ইজিবাইক চালক জামির শেখকে (৩৭) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জামির শেখ নড়াইল পৌরসভার দূর্গাপুর গ্রামের জলিল শেখের ছেলে। পুলিশ জানায়, যাত্রী সেজে চারজন যুবক রাত ৯টার দিকে শহরের মুচিপোল থেকে ইজিবাইক চালক জামির শেখকে ভাড়া করে হিজলডাঙ্গা এলাকার দিকে নিয়ে যায়। হিজলডাঙ্গা সুলুইসগেটের নির্জন এলাকায়বিস্তারিত পড়ুন
যশোর-সাতক্ষীরার বিভিন্ন এলাকায় ভিন দেশি, ভিন্নভাষী পাগলের আনাগোনা

সম্প্রতি যশোর ও সাতক্ষীরার বিভিন্ন এলাকায় বহু সংখ্যায় নানান পাগলের দেখা মিলছে। বাহ্যিক বেশভুশার ভিন্নতার পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয় হলো ওই সকল পাগলের অনেকেরই ভাষা ভিন্ন। বাংলা নয়, রবং হিন্দি ভাষায় কথা বলতে শোনা যাচ্ছে ওই সকল পাগলদের। এমনকি তাদের অনেকেই ভারতীয় গুজরাটি, তামিল ভাষাতেও কথা বলছেন, তবে কোন ভাবেই বাংলাতে নয়। স্থানীয়রা বলছেন, এসকল পাগল সব ভারতীয়। মানসিক বিকারগ্রস্থ কিংবা বুদ্ধিপ্রতিবন্ধি এই সকল নারী ও পুরুষদের দেখতে পাওয়া যাচ্ছে সাতক্ষীরার ভোমরাবিস্তারিত পড়ুন
‘হাসিনা-মোদি ভার্চুয়াল বৈঠকে ৪টি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে’

আগামি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠকে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হতে পারে। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, ‘ভার্চুয়াল বৈঠকের সময় চারটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। তবে সমঝোতা চুক্তি এখনও চূড়ান্ত হয়নি।’ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রী ইন্ডিয়ান লাইন অব ক্রেডিট (এলওসি)’র আওতায় ইতোমধ্যে সম্পন্ন হওয়া কয়েকটি প্রকল্প উদ্বোধন করতে পারেন।’ দুই প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীর মধ্যে ভার্চুয়াল শীর্ষ বৈঠকটি ডিসেম্বর মাসেরবিস্তারিত পড়ুন
জুম্মায় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বক্তব্য প্রচার করতে হবে : ধর্ম মন্ত্রণালয়

জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ, নির্মূল ও নিয়ন্ত্রণের লক্ষ্যে সামজিক সচেতনতা বৃদ্ধির জন্য সমাজের সর্বস্তরের মানুষের সম্পৃক্ততা বৃদ্ধি করতে সোমবার এক প্রজ্ঞাপন জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘ইসলাম মানব জাতির জন্য শান্তি, কল্যাণ ও পরকালীন মুক্তির পথ। বিশ্বনবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অজ্ঞতা-অন্ধকার ও ভয়-ভীতিপূর্ণ সমাজ থেকে সমস্ত ভয়, অস্থিরতা, নিরাপত্তাহীনতা ও সংঘাত দূর করে শান্তি, নিরাপত্তা এবং সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। ইসলামের ক্রমবর্ধমান জনপ্রিয়তাবিস্তারিত পড়ুন
৪৩তম বিসিএসে নিয়োগ পাবে ১৮১৪ জন

চিকিৎসক নিয়োগে ৪২তম বিশেষ বিসিএসের পর ৪৩তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জনকে নিয়োগ দেবে সরকার। ৪৩তম বিসিএসের মাধ্যমে ওইসব পদে নিয়োগের জন্য সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চাহিদা অনুমোদন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মোকাম্মেল হোসেন সোমবার সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। এখন পিএসসি ৪৩তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ৪৩তম সাধারণ বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ৩০০বিস্তারিত পড়ুন
ফের মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন

মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন উঠেছে। বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে, খালি থাকা ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব নতুন কাউকে দেয়া হচ্ছে। একই সঙ্গে বর্তমান মন্ত্রিসভার কয়েকজন মন্ত্রীর দফতর বদল করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত করেনি দায়িত্বশীল কেউই। অনির্ভরশীল সূত্রে বলা হচ্ছে, জামালপুর-২ আসনের সংসদ সদস্য মো. ফরিদুল হক খান ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন। এছাড়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়সহ যেসব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে প্রতিমন্ত্রীরা রয়েছেন সেখানে মন্ত্রী নিয়োগ দেয়া হতে পারে। বর্তমান মন্ত্রিসভার চার থেকেবিস্তারিত পড়ুন

