Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরায় গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে প্রতারণা: ৭ জন গ্রেপ্তার

সাতক্ষীরায় প্রাইভেটকারে পুলিশের স্টিকার লাগিয়ে নিরীহ মানুষের কাছ থেকে কৌশলে টাকা আদায়কালে ৫ প্রতারককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এছাড়া পৃথক অভিযানে ভেজাল কোমল পানীয় তৈরী করে বাজারঘাটে বিক্রির অভিযোগে আরও দুই প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সাতক্ষীরা ডিবি পুলিশের কার্যালয়ে এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, খুলনার পাইকগাছার কাটিপাড়া গ্রামের আশরাফুল গাজী ওরফে রাজু ওরফে এডি পাশা, সাতক্ষীরার শ্যামনগরের আবু সাঈদ, গোপালপুরের নির্মল সরকার, পাইকগাছারবিস্তারিত পড়ুন
তালায় আইনগত সহায়তা প্রদান বিষয়ক অর্ধ-বার্ষিকী সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আইনগত সহায়তা প্রদান কমিটির সদস্যদের সাথে আইনগত সহায়তা প্রদান বিষয়ক অর্ধ-বার্ষিকী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বেলা ৩ টায় তালা উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা আইনগত সহায়তা কমিটি ও উইমেন জব ক্রিয়েশন সেন্টারের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্বে করেন তালা উপজেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সনৎ কুমার ঘোষ। অর্ধ-বার্ষিকী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতবিস্তারিত পড়ুন
কলারোয়ার কয়লায় কাত্যায়নী পূজামন্দির পরিদর্শন

কলারোয়া উপজেলার কয়লার দাসপাড়াতে কাত্যায়নী পূজা পরিদর্শন করলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে কয়লা দাসপাড়া যুব সংঘের আয়োজিত পূজা উদযাপন উপলক্ষ্যে এক সভায় মিলিত হন নেতৃবৃন্দ। আয়োজন করা হয়। উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সন্দীপ রায়ের সভাপতিত্বে ও কয়লা দাসপাড়া সনাতন যুব সংঘের সভাপতি জয় দাসের সঞ্চালনায় অতিথি হিসাবে বক্তব্য রাঝেন উপজেলা পূজাবিস্তারিত পড়ুন
বাগআঁচড়ায় সিদ্দিক বিশ্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্টে জামতলা চ্যাম্পিয়ন

যশোরের শার্শার বাগআঁচড়ায় সিদ্দিক হোসেন বিশ্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্টে জামতলা টিএস স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ান হয়েছে। সোমবার বিকালে বামুনিয়া সোনাতনকাটি গার্লস স্কুল সংলগ্ন বলফিল্ড মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় জামতলা টিএস স্পোটিং ক্লাব রাড়িপুকুর স্বাধীন বাংলা ফুটবল একাদশকে ৫-৪ গোলে পরাজিত করে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শার্শা প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, ডা. আহসান হাবিব রানা, বাগআঁচড়াবিস্তারিত পড়ুন
কলারোয়ায় এড. কিনুলাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিতে আসাদুল এন্টারপ্রাইজ

কলারোয়ার বোয়ালিয়ায় ৮দলীয় নক আউট এড.কিনুলাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে টাইব্রেকারে ৪-২ গোলে সুলতানপুরকে হারিয়ে আসাদুল এন্টারপ্রাইজ ফুটবল একাদশ বোয়ালিয়া জয়লাভ করেছে। সোমবার (২৩নভেম্বর) বিকেলে স্থানীয় বোয়ালিয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত খেলাটি নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র হওয়ায় সরাসরি টাইব্রেকারে ৪-২ গোলে কলারোয়ার সুলতানপুর ফুটবল দলকে হারিয়ে স্বাগতিক বোয়ালিয়ার আসাদুল এন্টারপ্রাইজ ফুটবল একাদশ সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মাসুদ পারভেজ মিলন। তাকে সহযোগিতা করেন মিয়াবিস্তারিত পড়ুন
করোনা প্রতিরোধে কলারোয়ায় সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ

করোনা ভাইরাস প্রতিরোধে কলারোয়া পৌরসভার উদ্যোগে জনসচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বেলা ১২টার দিকে পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হয়। কার্যক্রমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর ফারহানা হোসেন, কাউন্সির মেজবাউদ্দীন নিলু, জাহাঙ্গীর হোসেন, পৌরসভার প্রকৌশলী ওয়াজিহুর রহমান, সহকারি প্রকৌশলী (বিদ্যুৎ) এসএম সরোয়ার্দী হোসেন, পৌর কর্মকর্তা নাজমুল হোসেন, ইমরান হোসেনসহবিস্তারিত পড়ুন
মাস্ক না পরলে জরিমানা বাড়ছে

করোনা সংক্রমণ রোধে মানুষকে মাস্ক পরার জন্য বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা বাড়ানোসহ আরও কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। মানুষকে মাস্ক পরতে বাধ্য করতে (ফোর্স করা) নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তিনি বলেন, বিষয়টি বেশি বেশি প্রচার করতে হবে। কারণ মাস্ক না পরলে যত কিছুই করা হোক কাজে আসবে না। সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক পরা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নির্দেশ ওবিস্তারিত পড়ুন
ক্ষমতা আজ আছে কাল নেই : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতা আজ আছে কাল নেই। এটি কচুপাতার শিশির বিন্দুর মতো। খারাপ আচরণ সব উন্নয়নকে ম্লান করে দেয়। সোমবার দুপুর ১২টায় বসুরহাট পৌরসভা হলরুমে কোম্পানীগঞ্জ উপজেলার ১৯টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন শেষে উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সাত নেতার স্মরণে ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, বিএনপি দেশের শান্তি-স্বস্তি নষ্ট করে। স্থিতিশীলতার পরিবর্তে পরিস্থিতি অস্থিতিশীল করারবিস্তারিত পড়ুন
ঢাবির ভর্তি পরীক্ষা: এমসিকিউ ও লিখিত ৮০, এসএসসি ও এইচএসসির ফলাফলের ওপর ২০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মানববন্টনে আবারও পরিবর্তন আনা হয়েছে। নতুন মানবন্টনে মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় লিখিত ও এমসিকিউ উভয় অংশের জন্য ৪০ নম্বর বরাদ্দ থাকবে। আর এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ থেকে ২০ নম্বর নিয়ে মেধাক্রম তৈরি হবে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল নিশ্চিত করেছেন। এর আগে, গত ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির একবিস্তারিত পড়ুন
করোনার তৃতীয় ঢেউয়ের হুঁশিয়ারি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউ চলছে। দ্বিতীয় ঢেউ শুরুর পর বিভিন্ন দেশে এই ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। এমন অবস্থায় আরও আশঙ্কার কথা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি বলেছে, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করতে ব্যর্থ হলে তৃতীয় ঢেউ আসতে পারে। খবর রয়টার্সের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনাবিষয়ক বিশেষ দূত ডেভিড নাবারো কয়েকটি সুইস সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এমন আশঙ্কার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, দ্বিতীয় ঢেউ মোকাবিলা করতে না পারলেবিস্তারিত পড়ুন

