শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনার তৃতীয় ঢেউয়ের হুঁশিয়ারি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউ চলছে। দ্বিতীয় ঢেউ শুরুর পর বিভিন্ন দেশে এই ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। এমন অবস্থায় আরও আশঙ্কার কথা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সংস্থাটি বলেছে, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করতে ব্যর্থ হলে তৃতীয় ঢেউ আসতে পারে।

খবর রয়টার্সের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনাবিষয়ক বিশেষ দূত ডেভিড নাবারো কয়েকটি সুইস সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এমন আশঙ্কার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, দ্বিতীয় ঢেউ মোকাবিলা করতে না পারলে ২০২১ সালে তৃতীয় ঢেউ শুরু হতে পারে।

ডেভিড নাবারো বলেন, ‘ইউরোপের দেশগুলো প্রথম ঢেউ নিয়ন্ত্রণে আসার পর তারা গ্রীষ্মকালীন সময়ে করোনাভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় অবকাঠামো তৈরিতে ব্যর্থ হয়েছে। এখন আমাদের দ্বিতীয় ঢেউ মোকাবেলা করতে হচ্ছে। যদি ইউরোপজুড়ে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ না করে তবে আগামী বছরের শুরুতে তৃতীয় ঢেউ দেখতে হবে আমাদের।’

চলতি বছরের শুরুর দিকে বিশ্বব্যাপী মহামারী রূপ নেয় করোনাভাইরাস। তারপর গ্রীষ্মকাল চলে আসলে করোনার প্রকোপ বিশ্বজুড়ে কিছুটা হ্রাস পায়।

এই সময়ের মধ্যে করোনা প্রতিরোধী কোনও ব্যবস্থা উদ্ভাবন না হওয়ায় শীত মৌসুম শুরুর আগেই আবারও বেড়েছে করোনা প্রকোপ। এটিকেই করোনার দ্বিতীয় ঢেউ বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বর্তমানে দৈনিক সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে গত শীতের মতো বা তার থেকেও ভয়াবহ পরিস্থিতি আবার ফিরে আসতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা