শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

জাতীয় পুরস্কার ফিরিয়ে দিয়েছিলেন সৌমিত্র, বলতেন ওখানে ‘লবিং’ চলে

বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেতা, নাট্যকার, বাচিকশিল্পী, কবি, চিত্রকর সৌমিত্র চট্টোপাধ্যায় আর নেই। আজ রবিবার স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়। ৮৬ বছরে শেষ হল সৌমিত্র চট্টোপাধ্যায়ের কর্মময় পথচলা। ২৫০ ছবিতে অভিনয় করেছেন তিনি। অসুখ করেছে, বয়স বেড়েছে। থামেনি অভিনয়। উদাত্ত কণ্ঠে আজও কানে বাজছে বিখ্যাত সব সংলাপ। তবে জাতীয় পুরস্কারের ক্ষেত্রে একসময় অভিমানী হয়েছিলেন তিনি। গৌতম ঘোষের ‘দেখা’ ছবিতে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কারে মনোনীত হয়েছিলেন সৌমিত্র। চলচ্চিত্রেবিস্তারিত পড়ুন

শ্যামনগরে সন্ত্রাসী হামলায় কৈখালী ইউপি চেয়ারম্যান গুলিবিদ্ধ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৫নং কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম সন্ত্রাসী হামলায় গুরতর আহত হয়েছেন। রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম ওই ইউনিয়নের জয়াখালী গ্রামের শেখ আবু দাউদ মাস্টারের ছেলে। প্রত্যক্ষদর্শী তার চাচাতো ভাই মামুন জানায়, সন্ধ্যার দিকে ইউনিয়ন পরিষদে স্থানীয় জনগণকে নিয়ে কথা বলার সময় ৭/৮ টি মোটরসাইকেল যোগে ১০/১২ জন সন্ত্রাসীবিস্তারিত পড়ুন

বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

যশোরের বেনাপোল সীমান্ত থেকে পৃথক অভিযানে ১৪৬৪ বোতাল ফেনসিডিল সহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রবিবার (১৫ নভেম্বর) বেলা ১২টার দিকে বেনাপোল সীমান্তের সাদীপুর গ্রাম ও শিকড়ি এলাকা থেকে এ ফেনসিডিলের চালান দুইটি আটক করা হয়। আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার সাদীপুর গ্রামের কাশেমের ছেলে মিজান (২৯), একই এলাকার আফছার গাজীর ছেলে জাহিদুল ইসলাম (২০), বড়আঁচড়া গ্রামের মৃত সিরাজ খালাসীর ছেলে আলী মোহন ও শিকড়ি গ্রামেরবিস্তারিত পড়ুন

ভোট গ্রহন ১০ ডিসেম্বর

কলারোয়ার জালালাবাদে মেম্বর পদে উপ-নির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়ন দাখিল

কলারোয়ার ২নং জালালাবাদ ইউনিয়ন পরিষদের ২নং সাধারণ ওয়ার্ড সদস্য পদে উপ-নির্বাচনে ৪ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। রবিবার (১৫ নভেম্বর) অফিস চলাকালীন পৃথক সময়ে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মনোরঞ্জন বিশ্বাসের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন তারা। মনোনয়ন পত্র দাখিলকারী প্রার্থীরা হলেন- জালালাবাদ ইউনিয়নের সিংহলাল গ্রামের আব্দুল সরদারের পুত্র জয়নাল আবেদীন, একই গ্রামের তছিরউদ্দীন খাঁর পুত্র লিয়াকত আলী, আব্দুল আহাদের পুত্র আব্দুস সালাম ও আয়ুব আলী দফাদারের পুত্র ডিএম আফতাবুজ্জামান।বিস্তারিত পড়ুন

খুলনার ডুমুরিয়ায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

খুলনার ডুমুরিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোতিন গাজী (৬০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) বেলা পৌনে ১২ টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে। নিহত মোতিন খুলনার লবনচরা থানার ইসলামপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি পেশায় একজন মাংস ব্যবসায়ী। সূত্রে জানা যায়, ডুমুরিয়া উপজেলার চুকনগর থেকে একটি মোটরসাইকেলে করে মোতিন খুলনায় দিকে আসছিলেন। এসময় পাশাপাশি খুলনা থেকে একটি মিনি ট্রাক (খুলনা মেট্রোবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে সেমিতে সাতক্ষীরার পাথরঘাটা

কলারোয়ার কেঁড়াগাছিতে শেখ রাসেল স্মৃতি ১৬দলীয় ফুটবল টুর্নামেন্টে টাইব্রেকারে ৩-১ গোলে তালার নগরঘাটা ফুটবল দলকে হারিয়ে সাতক্ষীরার পাথরঘাটা ফুটবল দল সেমিফাইনালে উঠেছে। রবিবার (১৫ নভেম্বর) বিকেলে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পারায় সরাসরি টাইব্রেকারে ৩-১ গোলে নগরঘাটাকে হারিয়ে পাথরঘাটা জয়লাভ করে। খেলায় রেফারি দায়িত্ব পালন করেন রাশেদুজ্জামান রাশেদ। তাকে সহযোগিতা করেন মাসুদ পারভেজ মিলন ও মোশারফ হোসেন।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিএনপি’র প্রতিবাদ সমাবেশ

ঢাকা ও সিরাজগঞ্জ উপ নির্বাচনে ভোট জালিয়াতি এবং গাড়িতে আগুন দেয়ার মিথ্যা অভিযোগে নেতা কর্মীদের গ্রেফতার ও মিথ্যা মামলার প্রতিবাদে সাতক্ষীরায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে শহরের ইটাগাছা হাটের মোড়ে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মো আব্দুর রাজ্জাক,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে জনতা ব্যাংকের ‘প্রকাশ্যে’ কৃষি ঋণ বিতরণ

জনতা ব্যাংক লিমিটেড, ব্রহ্মরাজপুর বাজার শাখা, সাতক্ষীরা শাখার উদ্যোগে ১৬ জন কৃষকের মাঝে ‘প্রকাশ্যে’ কৃষি/পল্লী ঋণ বিতরণ করা হয়েছে। ১৫ নভেম্বর (রবিবার) বিকাল সাড়ে ৩টায় ব্রহ্মরাজপুর বাজার শাখায় শাখা ব্যবস্থাপক (এসও) বিশ্বনাথ দেবনাথ এর সভাপতিত্বে প্রকাশ্যে ঋণ বিতরণ উদ্বোধন করেন জনতা ব্যাংকের ৎসহকারী মহাব্যবস্থাপক ও সাতক্ষীরা এরিয়ার প্রধান মো. জাকির হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের সাতক্ষীরা এরিয়া অফিসের প্রশাসনিক প্রধান শেখ বে-নজির আহমেদ (এসপিও), শাখার কর্মকর্তা পবিত্রবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

‘মুজিব বর্ষের অঙ্গিকার, কৃষি হবে দূর্বার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২০-২১ অর্থবছরে রবি মৌসুমে খুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার (ডিএপি ও এমওপি) বিতরণে কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র আয়োজনে সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রবি মৌসুমে খুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজবিস্তারিত পড়ুন

নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ৬৩ বছরের বৃদ্ধ আটক

নড়াইলের লোহাগড়া কোটাকোল ইউনিয়নের একটি গ্রামে ১০ বছরের এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। শিশুটির বাবা ও মা সাংবাদিকদের বলেন, ১৪নভেম্বর শনিবার দুপুর ১টার দিকে তার ছোট মেয়ের কাপড় ধুতে মেয়েটিকে বাড়িতে রেখে পুকুরে যাই। সেসময় একই গ্রামের শহিদুল মোল্ল্যা (৬৩) তাদের ঘরে ঢুকে মেয়েটিকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করে। তখন শিশুটি চিৎকার চেঁচামেচি করলে তিনি (মা) দৌড়ে এসে ঘরে ঢুকলে শহিদুল মোল্লা চলে যায়। মেয়েটির মা বিষয়টি মেয়ের বাবা ওবিস্তারিত পড়ুন