শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে সেমিতে সাতক্ষীরার পাথরঘাটা

কলারোয়ার কেঁড়াগাছিতে শেখ রাসেল স্মৃতি ১৬দলীয় ফুটবল টুর্নামেন্টে টাইব্রেকারে ৩-১ গোলে তালার নগরঘাটা ফুটবল দলকে হারিয়ে সাতক্ষীরার পাথরঘাটা ফুটবল দল সেমিফাইনালে উঠেছে।

রবিবার (১৫ নভেম্বর) বিকেলে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পারায় সরাসরি টাইব্রেকারে ৩-১ গোলে নগরঘাটাকে হারিয়ে পাথরঘাটা জয়লাভ করে।

খেলায় রেফারি দায়িত্ব পালন করেন রাশেদুজ্জামান রাশেদ। তাকে সহযোগিতা করেন মাসুদ পারভেজ মিলন ও মোশারফ হোসেন।

ধারাভাষ্য প্রদান করেন তৌহিদুজ্জামান।

বিপুল সংখ্যক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র, সাবেক চেয়ারম্যান ভূট্টোলাল গাইন, বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলী হাজরা, মেম্বার ইয়ার আলী, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মুজিবুল হক, অবসরপ্রাপ্ত শিক্ষক আতিয়ার রহমান, মেম্বার মহিদুল ইসলাম, সাবেক মেম্বার মনসুর আলী প্রমুখ।

আগামি মঙ্গলবার ঝাউডাঙ্গা ফুটবল একাদশ ও ভাদড়া ফুটবল একাদশ পরস্পর মোকাবেলা করবে বলে আয়োজক কমিটি জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ