Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় ঔষধ কোম্পানির প্রতিনিধির মৃত্যু

শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় নিপা ফার্মাসিউটিক্যালস কোম্পানির স্থানীয় প্রতিনিধি আঙ্গুর আল আসাদ বাবু (৩৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার রাত ১০ টার দিকে শ্যামনগর-ভেটখালী সড়কের পেচোর মোড় নামক স্থানে মোটর সাইকেল দুর্ঘটনায় সে গুরুতর আহত হয়। দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থার অবনতি হওয়ায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (সামেক) প্রেরন করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। তিনি শ্যামনগর উপজেলার ভেটখালী তরানীপুর গ্রামেবিস্তারিত পড়ুন
অবশেষে হার স্বীকার করে বাইডেনকে জয়ী বললেন ট্রাম্প

অবশেষ মার্কিন নির্বাচনে প্রথমবারের মতো হার স্বীকার করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, জো বাইডেন জয়ী হয়েছেন। এক টুইট বার্তায় হার স্বীকার করে নির্বাচনে ভোট গণনা নিয়ে আবারও ভিত্তিহীন অস্বচ্ছতা এবং কারচুপির অভিযোগ তোলেন তিনি। বলেন, পাতানো নির্বাচন হয়েছে, তাই সে (বাইডেন) জিতেছে। ভোট গণনায় কোনো পরিদর্শক বা পর্যবেক্ষককে অনুমতি দেয়া হয়নি। কট্টর বামপন্থী বেসরকারি প্রতিষ্ঠান, ভুয়া এবং বোবা গণমাধ্যম ভোট কারচুপিতে অংশ নিয়েছে। বাইডেনের কাছে ৭৪ ইলেকটোরাল কলেজ ভোট এবং ৫০বিস্তারিত পড়ুন
পুলিশের প্রতি জনগণের আস্থা বেড়েছে: বেনজির আহমেদ

পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ বলেছেন, করোনাকালে মানবিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে পুলিশ যেভাবে জনগণের পাশে দাঁড়িয়েছে, তাদের প্রতি সেবার হাত বাড়িয়েছে, যেভাবে সহযোগিতা দিয়েছে, তা দেশে-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে। মানুষও এর প্রতিদান দিয়েছে। মানুষ তাদের মনের মণিকোঠায় পুলিশকে স্থান দিয়েছে। জনগণের প্রতি পুলিশের এ ধরনের মানবিক আচরণ ও সেবা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি। রোববার (১৫ নভেম্বর) সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসববিস্তারিত পড়ুন
২৪ ঘণ্টায় স্বরাষ্ট্রমন্ত্রীর করোনা পজেটিভ-নেগেটিভ!

আইইডিসিআর থেকে করোনা টেস্টের ফল পজিটিভের একদিন পর রাজারবাগ পুলিশ হাসপাতালে করোনা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। শনিবার (১৪ নভেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রীর করোনা পরীক্ষা করানো হয় আইইডিসিআর থেকে। একদিন পর রোববার (১৫ নভেম্বর) রাজারবাগ পুলিশ হাসপাতালের পরীক্ষায় তার করোনা টেস্টের ফলাফল নেগেটিভ আসে। স্বরাষ্ট্রমন্ত্রীর করোনা আক্রান্তের ঘটনাটি রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু সংবাদমাধ্যমকে জানান। এদিকে, মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনেরবিস্তারিত পড়ুন
সিঙ্গাপুরে চাকরি পাবেন দালাল ছাড়াই

বিদেশগামীদের কাছ থেকে প্রায়ই শোনা যায় বাড়তি উৎকোচ দেওয়ার কথা। দারিদ্র্য বিমোচনের জন্য দেশ ছাড়া মানুষ ঋণের বোঝায় দিশেহারা হয়ে পড়েন। বিদেশগামীদের পাশে দাঁড়াতে সিঙ্গাপুরে চালু হয় সামা (Sama) স্টার্টআপ নামে একটি অ্যাপ। এবার বাংলাদেশিরাও পাবেন এই সুবিধা। বিদেশ যেতে ধরনা দিতে হবে না কোনো দালালের কাছে। বাংলাদেশ সরকারের নিবন্ধন নেওয়ার জন্য আবেদন করছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। শুক্রবার বিবিসি’র এক প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। সিঙ্গাপুরে এখন সাড়ে তিন লাখেরবিস্তারিত পড়ুন
নক্ষত্রপতন: চলে গেলেন সৌমিত্র

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আর নেই। রোববার (১৫ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। গত ৬ অক্টোবর থেকে কলকাতার বেলভিও হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন উপমহাদেশের কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তিন দিন পর থেকেই অবস্থার অবনতি হতে থাকে। মাঝে কিছু দিন তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও গত সপ্তাহ থেকেবিস্তারিত পড়ুন
বিএনপি আবারও কু-মতলব শুরু করেছে: ওবায়দুল কাদের

নিজেদের অপরাধ অন্যের ওপর চাপানো বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (১৫ নভেম্বর) সকালে নাটোর জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিনিধি সম্মেলনে যুক্ত হন। জনগণকে আগুনে পুড়িয়ে বিএনপি জনগণের জন্য আন্দোলন করছে, এটা তাদের তামাশা ছাড়া আর কিছু নয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগুন সন্ত্রাসবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ১২ মাথার খুলিসহ ২ বস্তা হাড় জব্দ

ময়মনসিংহ নগরীর রামকৃষ্ণ মিশন রোডের একটি বাসা থেকে মানুষের বিপুল পরিমাণ কঙ্কালসহ বাপ্পী নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত বাপ্পী নগরীর কবরখানা রোড এলাকার বাসিন্দা। শনিবার ২টার দিকে কোতোয়ালি থানা-পুলিশ অভিযান চালিয়ে কঙ্কাল উদ্ধার করে। উদ্ধার করা কঙ্কালের মধ্যে ১২টি মাথার খুলি ও ২ বস্তা দেহের হাড় রয়েছে। এ ছাড়া প্রক্রিয়াজাত করার বিপুল কেমিক্যালও উদ্ধার করা হয় বাপ্পীর কাছ থেকে। রোববার (১৫ নভেম্বর) দুপুরে পুলিশের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।বিস্তারিত পড়ুন
বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের অধ্যাপক

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মীর্জা হাছানুজ্জামান বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীদের মধ্যে তালিকাভুক্ত হয়েছেন। গবেষণাপত্রের সাইটেশনের ওপর ভিত্তি করে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ভিত্তিক গবেষকদের প্রকাশিত একটি রিপোর্টে এ তালিকাভুক্তি হয়েছে (https://doi.org/10.1371/journal.pbio.3000918)। প্রতিবেদনে বিজ্ঞানের বিভিন্ন শাখার এক লাখ ৫৯ হাজার ৬৮৩ জন বিজ্ঞানীর তালিকা করা হয়। বাংলাদেশ থেকে এ তালিকায় স্থান করে নেয়া ২৬ জনের মধ্যে অধ্যাপক ড. মীর্জা হাছানুজ্জামান অন্যতম। তিনি “প্ল্যান্ট বায়োলজি অ্যান্ড বোটানি” ক্যাটাগরিতে তলিকাভুক্ত হন। বিভিন্নবিস্তারিত পড়ুন
চোখের পানিতে, শ্রদ্ধা-ভালোবাসায় সৌমিত্রকে শেষ বিদায়

পরিবার ও শুভাকাঙ্খীদের চোখের পানিতে, শ্রদ্ধা-ভালোবাসায় ‘গান স্যালুটে’ কিংবদন্তিকে জানানো হল বিদায়। কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে পূর্ণ মর্যাদায় সম্পন্ন হল সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষকৃত্য। চোখের জলে বাংলার শেষ ম্যাটিনি আইডলকে বিদায় জানালেন অসংখ্য অনুরাগী। শনিবার থেকেই সম্পূর্ণ লাইফ সাপোর্টে রাখা হয়েছিল কিংবদন্তি অভিনেতাকে। আজ রবিবার দুপুরে শেষ নিশ্বাস ত্যাগ করেন সৌমিত্র। নিজের কমরেড, নিজের সহযোদ্ধাকে হারিয়ে শোকাতুর হয়েও সৌমিত্রকন্যা পৌলমী বসু বলেন, কষ্ট পাবেন না। বাবাকে আদর্শ মেনেই আমরা জীবনকে সেলিব্রেট করব। পাশেবিস্তারিত পড়ুন

