Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ময়মনসিংহে ব্রিফকেসে নারীর মরদেহ

ময়মনসিংহের গৌরীপুরে ব্রিফকেসের ভেতরে থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো তার পরিচয় পাওয়া যায়নি। এদিকে পরিচয় শনাক্ত ও এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে বলে জানান জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে গৌরীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে ময়মনসিংহের গৌরিপুরে ব্রিফকেসে ভরা অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধারবিস্তারিত পড়ুন
ঘুষ দিয়ে ক্ষমতা হারালেন পেরুর প্রেসিডেন্ট

পার্লামেন্টে অভিশংসিত হয়েছেন পেরুর প্রেসিডেন্ট মার্টিন ভিজকারা। ঘুষের বিনিময়ে সরকারি কাজ নির্দিষ্ট একটি সংস্থাকে দেওয়ার অভিযোগে তাকে অভিশংসিত করা হয়। মঙ্গলবার (৯ নভেম্বর) পেরুর এ প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার পক্ষে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা ভোট দেন। গণমাধ্যমকে ভিজকারা বলেছেন, তিনি সংসদ সদস্যদের ভোটের রায় মেনে নেবেন এবং এর বিরুদ্ধে কোনো ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করবেন না। শিগগিরই তিনি প্রেসিডেন্ট প্রাসাদ ছেড়ে দেবেন। প্রেসিডেন্ট ভিজকারার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালের জুলাইয়ে। পেরুরবিস্তারিত পড়ুন
নূর হোসেন যেই গণতন্ত্রের জন্য জীবন দিয়েছিলেন, সেটা আজ অবরুদ্ধ: আমান

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, শহীদ নূর হোসেন যে গণতন্ত্রের উদ্দেশে নিজের জীবন দান করেছিলেন, সেই গণতন্ত্র আজ অবরুদ্ধ। মঙ্গলবার সকাল ৮টার দিকে রাজধানীর গুলিস্তানে নূর হোসেন চত্বরে তার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। আমান উল্লাহ আমান বলেন, আজ নূর হোসেন দিবসে আমি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। শহীদ নূর হোসেন যে উদ্দেশ্য এবং লক্ষ্যকে সামনে রেখে বুকে-পিঠে গণতন্ত্র মুক্তি পাক লিখেছিলেন, যে গণতন্ত্রের জন্য নূরবিস্তারিত পড়ুন
১৮৮ দেশে নিষিদ্ধ হতে পারে পাকিস্তান এয়ারলাইন্স

পাইলটদের লাইসেন্স সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক নিয়ম না মানায় এবার ১৮৮টি দেশে নিষিদ্ধ হতে পারে পাকিস্তান এয়ারলাইন্স। রবিবার এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তান ভিত্তিক ইংরেজি গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন। গত ৩ নভেম্বরে ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন (আইসিএও) এক চিঠিতে জানিয়েছে, পাইলটদের লাইসেন্স এবং প্রশিক্ষণের যে আন্তর্জাতিক নিয়ম রয়েছে তা পূরণ করতে ব্যর্থ হয়েছে পাকিস্তান সিভিল অ্যাভিয়েশন অথরিটি (পিসিএএ)। এ বিষয়ে পিসিএএ-কে সতর্কও করে আইসিএও। এক্সপ্রেস ট্রিবিউন-এর প্রতিবেদনে বলা হয়েছে, এই নিয়মবিস্তারিত পড়ুন
তাড়িয়ে দিলেন ট্রাম্প, কাছে টানলেন বাইডেন

মহামারি করোনাভাইরাস মোকাবিলায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সমন্বয়ে উপদেষ্টা সদস্যদের নামের তালিকা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। আগামী জানুয়ারিতে বাইডেন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এই বোর্ড সদস্যরা মহামারি মোকাবিলায় তার উপদেষ্টা হিসেবে কাজ করবেন। এদিকে এই তালিকায় বাইডেন এমন একজনকে রেখেছেন যাকে ট্রাম্প বরখাস্ত করেছিলেন। বরখাস্ত হওয়া কর্মকর্তার নাম রিক ব্রাইট। মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, ট্রাম্প প্রশাসন মহামারির আগাম সতর্কতা আমলে নেয়নি- এমন তথ্য ফাঁস করে দেওয়ার পরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা স্টেডিয়াম গেটের উদ্বোধকের নাম সম্বলিত ফলক ভাঙ্গার অভিযোগ

এ কোন অচেনা ও অজানা অদৃশ্য শক্রুর রোষাণালে পড়েছে উদ্বোধকের নাম সম্বলিত সাতক্ষীরা জেলা স্টেডিয়ামের প্রধান ফটকটির ফলক। দুই দুইবার ঐ ফলকটি ভেঙ্গে ফেলা হয়েছে। এব্যাপারে জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স, কাজী আকতার হোসেনসহ একাধিক সদস্য বলেন, ১৯৫২ এর ভাষা শহীদ, ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে সাতক্ষীরার বীর শহীদ ও স্বাধীনতা অর্জনে শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গত ০৯/০২/২০১৬ সালে প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরা স্টেডিয়ামের এ প্রধান ফটকবিস্তারিত পড়ুন
অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ছয় কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) পদে পদায়ন করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদোন্নতির এই আদেশ দেওয়া হয়। অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত ছয় পুলিশ কর্মকর্তা হলেন, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মোহাম্মদ ইব্রাহীম ফাতেমী, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) এস এম রুহুল আমিন, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মল্লিক ফখরুল ইসলাম, অ্যান্টিবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধু ও বাংলাদেশকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই : রাষ্ট্রপতি

বঙ্গবন্ধু ও বাংলাদেশকে যারা আলাদা করে দেখার চেষ্টা করেছেন, তারা ‘ব্যর্থ’ হয়েছেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেছেন, “বঙ্গবন্ধু ও বাংলাদেশকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। বাংলাদেশকে জানতে হলে, বাঙালির মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হবে, বঙ্গবন্ধুকে জানতে হবে। “এই দুই সত্তাকে আলাদাভাবে দেখার চেষ্টা যারা করেছেন, তারা ব্যর্থ হয়েছেন। আজকের বাস্তবতা এর সবচেয়ে বড় প্রমাণ।” জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে সোমবার সংসদেরবিস্তারিত পড়ুন
ইতিহাস মুছে ফেলা যায় না: শেখ হাসিনা

মুজিববর্ষ উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশনে জাতির পিতাকে নিয়ে আলোচনার প্রস্তাব উত্থাপন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শত চেষ্টায়ই ইতিহাস মুছে ফেলা যায় না। সোমবার সংসদের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্মারক বক্তৃতার পর বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে তিনি সাধারণ আলোচনার এই প্রস্তাব উত্থাপন করেন। সাধারণ আলোচনার জন্য সংসদ নেতার প্রস্তাব তোলার নজির নিকট অতীতে নেই। সাধারণত প্রধান হুইপ বা সংসদের জ্যেষ্ঠ কোনো সদস্য উত্থাপন করে থাকেন। অধিবেশন কক্ষে জাতির জনকেরবিস্তারিত পড়ুন
সংসদ ভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

সংসদের বিশেষ অধিবেশনের ফাঁকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে সরকারপ্রধান সাক্ষাৎ করতে যান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, “সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও আদর্শ নিয়ে স্মারক ভাষণ প্রদান করায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।” এছাড়া তারা করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিসহ দেশের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী মহামারীবিস্তারিত পড়ুন

