রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে বদলি

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে বদলি করেছে সরকার। বিসিএস ২৭ ব্যাচের এই কর্মকর্তাকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বদলি করে সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, সারওয়ার প্রায় ৬ বছর ধরে একই পদে দায়িত্ব পালন করে আসছিলেন। এ কারণে তাকে বদলি করা হয়েছে। এটি প্রশাসনের রুটিন কাজ বলেও জানিয়েছে মন্ত্রণালয় সূত্র। সারওয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে র‌্যাবে যোগ দিয়ে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে আসছিলেন। এসব পরিচালনাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অবিবাহিত প্রতিবন্ধীকে অবৈধ গর্ভপাত! থানায় মামলা, গ্রেপ্তার ১

সাতক্ষীরার কলারোয়ায় অবিবাহিত এক প্রতিবন্ধী যুবতীকে অবৈধ গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই যুবতীর মা বাদি হয়ে কলারোয়া থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি বলেন, ‘সোমবার সন্ধ্যার দিকে মামলার ১নং আসামি জসিম উদ্দীনের স্ত্রী শারমিন খাতুন (২৫)কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার শারমিন ওই মামলার এজাহারভূক্ত আসামি। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ মামলা সূত্রে জানা গেছে,বিস্তারিত পড়ুন

এসআই আকবর ধরা পড়ার ভিডিও ভাইরাল

সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশ হেফাজতে নির্যাতনে রায়হান আহমদের মৃত্যুর ঘটনার মূল হোতা এসআই (বরখাস্ত) আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সিলেটের কানাইঘাটের ডনা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতারের আগে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করছেন এবং বাঁধছেন এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের একটি দল সিলেটের কানাইঘাটের ডনা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত ১১ অক্টোবর বিকালে সিলেট নগরের আখালিয়া নেহারিপাড়াবিস্তারিত পড়ুন

শার্শায় জন্মদিন অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীর মৃত্যু

যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে তিশা (১২) নামে ৬ষ্ঠ শ্রেনীর এক ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শার্শা উপজেলার সাতমাইল গ্রামে ওই দূর্ঘটনা ঘটে। মৃত তিশা সাতমাইল গ্রামের আবুল কাশেমের মেয়ে। সে বাগআঁচড়া গার্লস হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। মৃত তিশার ভাই জাহাঙ্গীর আলম জানান, ‘পাশের বাড়ির একতলা ছাদের উপর জন্মদিন পালন করতে যায়। জন্মদিন পালন শেষে ফেরার সময় ওই বাড়ির ছাদের উপর বিদ্যুতের মেইন ড্রপ তারে সংস্পর্শ হলেবিস্তারিত পড়ুন

শার্শার নাভারণে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

যশোরের শার্শা উপজেলার নাভারণে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঠিকানা বিহীন অজ্ঞাতনামা যুবক (৩৫) বাকপ্রতিবন্ধি ও মস্তিষ্কবিকৃতির ছিল বলে জানা যায়। উপজেলার নাভারণ-বুরুজবাগান স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান গেটের ভিতরে সিকিউরিটি গার্ডরুমের সামনে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদ দিলে পুলিশ অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করে। শার্শা থানার পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুই সপ্তাহ আগে নাভারণ বাজারে কলেজ গেটের সামনে ওই অজ্ঞাতনামা যুবককে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখেবিস্তারিত পড়ুন

কলারোয়ার নবাগত ওসি’র সাথে ফুটবল রেফারিদের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবিরের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন উপজেলা ফুটবল রেফারি এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। সোমবার সন্ধ্যায় ওসি’র অফিস কক্ষে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়। ওসি’র পদাধিকার বলে উপজেলা রেফারি এ্যাসোসিয়েশনের সভাপতি। ফুটবল রেফারিদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা রেফারি এ্যাসোসিয়েশনের সদস্য মিয়া ফারুক হোসেন স্বপন, কলারোয়া উপজেলা রেফারি এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাসউদ পারভেজ মিলন, সদস্য মোশাররফ হোসেন, মোস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম, সাজু হালদার, আবু সাঈদ, আনোয়ারবিস্তারিত পড়ুন

দেবহাটার পারুলিয়ার মনিরুলের সন্ধান মেলেনি ১মাসেও

নিখোঁজের প্রায় ১মাস অতিবাহিত হলেও সন্ধান মেলেনি দেবহাটা পারুলিয়ার মনিরুল ইসলাম মোল্যা (৩২) নামের এক যুবকের। মনিরুল ইসলাম পারুলিয়া ইউনিয়নের দক্ষিন পারুলিয়া গ্রামের মুরশিদ আলম মোল্যার ছেলে। মনিরুলের পিতা জানান, মনিরুল গত ১০/১০/২০২০ তারিখ শনিবার সকাল আনুমানিক ৮টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়। অনেক খোজাখুজির পর কোথাও তার সন্ধান না পাওয়ায় গত ইং ২৭/১০/২০২০ তারিখে দেবহাটা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। যার নং- ৯০২, তাং-২৭/১০/২০২০ ইং। কোন ব্যক্তি যদিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘আমার বাড়ি, আমার খামার’ প্রকল্পের পর্যালোচনা সম্মেলন

সাতক্ষীরায় ‘শেখ হাসিনার উপহার, আমার বাড়ি আমার খামার-বদলাবে দিন তোমার আমার’ আমার বাড়ি আমার খামার প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘আমার বাড়ি, আমার খামার’ প্রকল্প ও জেলা প্রশাসন সাতক্ষীরা’র আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন (অতিরিক্ত সচিব) পল্লী সঞ্চয় ব্যাংকের প্রকল্প পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক আকবর হোসেন। অনুষ্ঠানে সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান সভাপতিত্ব করেন। সম্মেলনে আকবর হোসেনবিস্তারিত পড়ুন

কলারোয়ার সেই শিশু মারিয়ার পাশে ডাকসু’র সাবেক জিএস গোলাম রাব্বানী

সাতক্ষীরার কলারোয়ায় একই পরিবারের ৪জনকে হত্যার পর জীবিত একমাত্র শিশু মারিয়াকে দত্তক নিতে চান বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধরণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক জিএস গোলাম রব্বানী। গোলাম রব্বানী বর্তমানে টিম পজিটিভ বাংলাদেশের মুখপাত্র। রবিবার (৮নভেম্বর) মধ্যরাতে তিনি কলারোয়ার চার খুনের ঘটনাস্থল হেলাতলায় যান এবং একমাত্র বেঁচে যাওয়া শিশু মারিয়ার সাথে বেশকিছু সময় কাটান। তিনি মারিয়াকে দত্তক নেওয়ারও আগ্রহ ব্যক্ত করেন। সেখান থেকে মোবাইল ফোনে কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানবিস্তারিত পড়ুন

আরো খবর..

কেশবপুরে খেজুর গাছিদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

যশোরের কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ও সাতবাড়িয়া ইউনিয়নের ৭০ জন খেজুর গাছিদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ সোমবার দিনব্যাপী ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদে এলজিএসপি-৩ এর আওতায় এবং যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের কেনার হাটের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ হুসাইন শওকত, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক বাদল চন্দ্রবিস্তারিত পড়ুন