Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
মাস্ক না পরায় খুলনায় অর্ধশত আটক

খুলনা জেলা প্রশাসন করোনাভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে। মাস্ক না পরে বাইরে বের হওয়া ব্যক্তিদের আটক ও জরিমানা করা হচ্ছে। সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টা থেকে খুলনা মহানগরীতে দুটি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। প্রথম এক ঘণ্টাতেই অর্ধ শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। এছাড়া ৮ ব্যক্তিকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। খুলনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুপ আলী বলেন, করোনাভাইরাস এর দ্বিতীয়বিস্তারিত পড়ুন
দেবহাটায় উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা

দেবহাটায় উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, কুলিয়া ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আসাদুলবিস্তারিত পড়ুন
মিড নাইট সানের উদ্যোগে
দেবহাটায় পরিবেশ পরিচ্ছন্নতা র্যালি ও আলোচনা সভা

দেবহাটায় মিড নাইট সানের উদ্যোগে পরিবেশ পরিচ্ছন্নতা র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩টায় বেসরকারি সংস্থা মিড নাইট সানের আয়োজনে ধোপাডাঙ্গা থেকে র্যালি শুরু করে সখিপুর বাজার প্রদক্ষিন করে মিড নাইট সানের কার্যালয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় মিড নাইট সানের পরিচালক নাজিবুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও সুইডেনের সমাজকল্যান বিভাগের ব্যবস্থাপক শাহনাজ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিটির সহকারি পরিচালক ও জেলা মুক্তিযোদ্ধাবিস্তারিত পড়ুন
উপজেলা চেয়ারম্যান উপ-নির্বাচন
দেবহাটায় নৌকা প্রতীকের বিরোধীতাকারিকে মনোনয়ন না দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার দেবহাটার ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে যারা প্রকাশ্যে নৌকা প্রতীকের বিরোধীতা করেছিল আসন্ন চেয়ারম্যান পদের উপ নির্বাচনে তাদেরকে নৌকার মাঝি না করার জন্য আ.লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন এক সাবেক কৃষকলীগ নেতা। সোমবার সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে দেবহাটা উপজেলা আ.লীগ ও এর অঙ্গ ও সহযোগি সংগঠনের তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের পক্ষে পারুলিয়া ইউনিয়ন কৃষকলীগের সাবেক সভাপতি ও ইউপি মেম্বর গাজী শহিদুল্লাহ এই আবেদন জানান। লিখিতবিস্তারিত পড়ুন
যে কারণে ‘ওম্যান’ শব্দের সংজ্ঞা পরিবর্তন করল অক্সফোর্ড ডিকশনারি

৩৪ হাজারের বেশি মানুষের স্বাক্ষরে করা এক পিটিশনের পরিপ্রেক্ষিতে ওম্যান (নারী) শব্দের সংজ্ঞা পরিবর্তন করেছে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি। ওম্যান শব্দের সংজ্ঞায় ইংরেজি প্রতিশব্দে বেশ কিছু যৌনতা, বৈষম্যমূলক ও অপমানসূচক শব্দ ছিল। এ বিষয়ে গত বছর মারিয়া বিট্রিস জিওভানার্দি নামের এক নারী অনলাইন পিটিশন চালু করেন। পিটিশনে অক্সফোর্ড ডিকশনারির ‘ওম্যান’ সংজ্ঞা-প্রতিশব্দে ব্যবহৃত আপত্তিকর শব্দ বাদ দেওয়ার দাবি তোলা হয়। সমালোচনার মুখে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস ডিকশনারির ‘ওম্যান’ শব্দের সংজ্ঞা-প্রতিশব্দে পরিবর্তন এনেছে। ব্যাপক পর্যালোচনারবিস্তারিত পড়ুন
করোনা উপসর্গে সাতক্ষীরা মেডিকেলে এক ব্যক্তির মৃত্যু

করোনা উপসর্গে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে মোজাম্মেল হোসেন (৬০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। মোজাম্মেল হোসেন জেলার দেবহাটা উপজেলার সখিপুর এলাকার ইমান আলীর পুত্র। সংশ্লিষ্ট সূত্র জানায়, মোজাম্মেল হোসেন গত ৫ নভেম্বর জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সোমবার বেলা পৌনে ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে হাসপাতালে করোনা সন্দেহে মৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ১১৩ জনে।
যেভাবে ধরা পড়লেন এসআই আকবর

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যার নেপথ্যে থাকা এসআই আকবর হোসেন ভূঁইয়াকে (বরখাস্তকৃত) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের একটি দল তাকে গোপন তথ্যের ভিত্তিতে গ্রেফতার করে। ২৮ দিনের মাথায় কানাইঘাটের ডনা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন সিলেট পিবিআই’র পুলিশ সুপার খালেকুজ্জামান। তিনি জানান, পিবিআই একটি দল কানাইঘাট এলাকায় যাচ্ছে। জানা গেছে, আকবর কানাইঘাটের ডনা সীমান্তের ওপারেবিস্তারিত পড়ুন
‘শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে কিনা সিদ্ধান্ত দুই একদিনের মধ্যে’

করোনার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে কি না সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আগামী দু’একদিনের মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে সীমিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, আগামী ১৪ নভেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরপর শিক্ষাপ্রতিষ্ঠান আর বন্ধ থাকবে কিনা এটা শিক্ষা মন্ত্রণালয় জানাবে আপনাদের। কাল-পরশুর মধ্যেই জানাবে। প্রধানমন্ত্রীর কোনো নির্দেশনা আছে কিনা জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, খুলনাবিস্তারিত পড়ুন
যশোরের চৌগাছায় কৃষককে কুপিয়ে হত্যা

যশোরের চৌগাছা উপজেলার দক্ষিণ কয়ারপাড়া গ্রামে পিকুল (৩২) নামে এক কৃষক খুন হয়েছেন। অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর মরদেহটি তার ধান ক্ষেতেই ফেলে গেছে। খবর পেয়ে পুলিশ রোববার গভীর রাতে মরদেহটি উদ্ধার করে। চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব জানান, পিকুল তার জমির ধান কাটতে রোববার সকালে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। দিন গড়িয়ে সন্ধ্যা হওয়ায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন।বিস্তারিত পড়ুন
মিয়ানমারে সু চির দলের জয় দাবি

মিয়ানমারের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দাবি করেছে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। পরবর্তী সরকার গঠনের জন্য পার্লামেন্টের বেশির ভাগ আসনে তারা জয় পেয়েছে বলে সোমবার দাবি করে দলটি। দেশটিতে এটি দ্বিতীয়বারের মতো গণতান্ত্রিক নির্বাচন। ২০১১ সালে সেনাশাসনের কবল থেকে বেরিয়েছিল দেশটি। স্থানীয় গণমাধ্যমগুলো আভাস দিয়েছে যে, বেসরকারি ফলাফলে এনএলডি এগিয়ে রয়েছে। বার্তাসংস্থা রয়টার্সকে এনএলডির মুখপাত্র মিও নিন্ত বলেন, অভ্যন্তরীণ প্রতিবেদনে দেখা গেছে অং সান সু চির নেতৃত্বাধীনবিস্তারিত পড়ুন

