রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ঝিকরগাছা শংকরপুরে ফ্রান্স বিরোধী বিক্ষোভ মিছিল

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ঝিকরগাছা শংকরপুরের ফেরীঘাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আসর নামাজ আদায় শেষে কুলবাড়ীয়া বিকে হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গন থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফেরীঘাটে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে অংশ নেয় বিভিন্ন এলাকা থেকে আসা শত শত মানুষ। বিক্ষোভ মিছিলে এ সময় সবার মুখে ছিল একই শ্লোগান ম্যাক্রোঁর দুই গালেবিস্তারিত পড়ুন

ঢাবি শিক্ষার্থী ধর্ষণ মামলায় কারাগারে ছাত্র অধিকার পরিষদের নাজমুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতার অভিযোগ এবং ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার তিন দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী জোনাল টিমের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ওয়াহিদুজ্জামান আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে, আসামিপক্ষে আইনজীবীবিস্তারিত পড়ুন

কাগজের কাপে চা পানে ভয়াবহ ক্ষতি:গবেষণা

বিষণ্ণতা কমাতে, আড্ডায়, চা-কফির কোনো বিকল্প নেই। তবে এই চা বা কফি পানের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সবার আগে দেখতে হবে কোন কাপে চা পান করছেন। কাপটি যদি কাগজের কিংবা প্লাস্টিকের হয় তবে ভুলেও এই কাপে চা পান করবেন না। রাস্তার ধারের কোনও দোকানে দাঁড়িয়ে চা-কফি খাওয়া মানেই হলো বেশির ভাগ ক্ষেত্রেই কাগজ কিংবা প্লাস্টিকের কাপে খাওয়া। এসব অভ্যাস ত্যাগ করার পরামর্শ দিয়েছেন গবেষকরা। তাদের মতে, কাগজ ও প্লাস্টিকের কাপে চাবিস্তারিত পড়ুন

বাইডেন ও কমলা হ্যারিসকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা দেবী হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে তাদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, জো বাইডেন এবং কমলা হ্যারিসকে পাঠানো আলাদা দু’টি বার্তায় শেখ হাসিনা এ অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও শক্তিশালী এবং পারস্পরিক সহযোগিতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন। অশুভ সন্ত্রাস ও হিংস্র উগ্রবাদের বিরুদ্ধে,বিস্তারিত পড়ুন

আরও ৭ এমপি করোনায় আক্রান্ত, একজনের দ্বিতীয়বার!

দেশের আরও ৭ জন সংসদ সদস্য (এমপি) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দুই দিনে মোট ১৩ জন এমপির করোনা আক্রান্তের খবর পাওয়া গেল। এদের মধ্যে একজন এমপি দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া দুজন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী, একজন উপমন্ত্রী রয়েছেন। আর আছেন একজন সদ্য শপথ নেয়া সংসদ সদস্য। রবিবার সন্ধ্যায় শুরু হওয়া জাতীয় সংসদের বিশেষ অধিবেশন উপলক্ষে এমপিদের করোনাভাইরাস পরীক্ষার আওতায় আনা হয়। এরপর দুই দফায় তাদের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়াবিস্তারিত পড়ুন

চট্টগ্রামের কাট্টলীতে একই পরিবারের নয়জন দগ্ধ

চট্টগ্রামের উত্তর কাট্টলীতে একই পরিবারের নয়জন দগ্ধ হয়েছেন। রোববার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সোমবার (৯ নভেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ কন্ট্রোলরুমের পরিদর্শক জহিরুল ইসলাম। জানা গেছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। চট্টগ্রামের কাট্টলীপাড়ায় মরিয়ম ভবনে ভাড়া থাকতেন শিপিং করপোরেশনে চাকরিজীবী মিজানুর রহমান। এ দুর্ঘটনায় তার স্ত্রী ছোট দুই শিশু সন্তান, মা এবং ভাইবোনও দগ্ধ হয়েছেন।বিস্তারিত পড়ুন

মাস্ক পরা বাধ্যতামূলক করবেন বাইডেন

সদ্য সমাপ্ত মার্কিন নির্বাচনে বিজয়ী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন । আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির জানায়, জো বাইডেন অর্থনীতি, জাতিগত বৈষম্য ও জলবায়ু পরিবর্তন ইস্যুকেও যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। এদিকে দ্য বাইডেন টিম জানায়, প্রত্যেক মার্কিনের নিয়মিত ও বিনা মূল্যে পরীক্ষা নিশ্চিত করা হবে। বিভিন্ন কমিউনিটিতে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সহায়ক নির্দেশিকা দেওয়া হবে। বাইডেন মাস্ক পরা বাধ্যতামূলক করতে নিয়ম জারি করতে চান। বাইডেন জানান, মাস্ক পরলেবিস্তারিত পড়ুন

ট্রাম্পকে ফলাফল মেনে নিতে বললেন মেলানিয়া

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার পর ফলাফল মেনে নেওয়া নিয়ে ডোনাল্ড ট্রাম্প শিবির দুই ভাগে ভাগ হয়ে গেছে। পরাজয় মেনে নিতে ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছেন তার স্ত্রী ও বর্তমান ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। অন্যদিকে তার প্রাপ্তবয়স্ক ছেলে ও মিত্ররা তাকে ফলাফল মেনে না নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন। সিএনএনকে জানায়, প্রেসিডেন্টের জামাতা ও সিনিয়র উপদেষ্টা জ্যারেড কুশনার ট্রাম্পকে পরাজয় মেনে নিতে অনুরোধ করেছেন। ফার্স্ট লেডিও ট্রাম্পের সঙ্গে পরাজয় মেনে নিতেবিস্তারিত পড়ুন

‘গ্রেফতার হতে পারেন ট্রাম্প’

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ছাড়ার পর গ্রেফতার হতে পারেন বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মুখপাত্র অ্যাডাম এরলি। তিনি রোববার (৮ নভেম্বর) সৌদি নিউজ চ্যানেল আল-আরাবিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে যেসব অপরাধ করেছিলেন আদালতে সেগুলোর ব্যাপারে বহু মামলা রয়েছে। বর্তমানে তিনি প্রেসিডেন্ট হিসেবে আইনি দায়মুক্তি ভোগ করছেন বলে তাকে ওইসব মামলায় গ্রেফতার করা যাচ্ছে না। এরেলি বলেন, ট্রাম্পের বিরুদ্ধে ‘যৌন নির্যাতন’ থেকে শুরু করে ‘ট্যাক্সবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ওয়াটার এন্ড স্যানিটেশন কমিটি’র মিটিং

কলারোয়া পৌর সভার আয়োজনে ওয়াটার এন্ড স্যানিটেশন (ওয়াটসন) কমিটি’র মিটিং অনুষ্ঠিত হয়েছে। প্রাকটিকাল এ্যাকশন’র সহযোগীতায় সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে পৌর সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল। অন্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র কাউন্সিলর শেখ জামিল হোসেন, প্রকৌশলী ওয়াজিহুর রহমান, প্রাকটিকাল এ্যাকশনের প্রোগ্রাম অফিসার শাহানাজ পারভীন মিনা, প্রকৌশলী (বিদ্যুৎ) এস এম সোহরাওয়ার্দী, কাউন্সিলর ফারহানা হোসেন, সন্ধ্যা রানী বর্মন, আকিমুদ্দীন আকি, জাহাঙ্গীরবিস্তারিত পড়ুন