রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ট্রাম্পকে ফলাফল মেনে নিতে বললেন মেলানিয়া

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার পর ফলাফল মেনে নেওয়া নিয়ে ডোনাল্ড ট্রাম্প শিবির দুই ভাগে ভাগ হয়ে গেছে। পরাজয় মেনে নিতে ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছেন তার স্ত্রী ও বর্তমান ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

অন্যদিকে তার প্রাপ্তবয়স্ক ছেলে ও মিত্ররা তাকে ফলাফল মেনে না নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন।

সিএনএনকে জানায়, প্রেসিডেন্টের জামাতা ও সিনিয়র উপদেষ্টা জ্যারেড কুশনার ট্রাম্পকে পরাজয় মেনে নিতে অনুরোধ করেছেন। ফার্স্ট লেডিও ট্রাম্পের সঙ্গে পরাজয় মেনে নিতে আলোচনা করছেন। তিনি নির্বাচনের হার মেনে নেওয়ার সময় এসেছে বলে জানিয়েছেন।

তবে ট্রাম্প প্রচার শিবিরের মুখপাত্র জেসন মিলারের দাবি, প্রেসিডেন্টের জামাতা ও সিনিয়র উপদেষ্টা কুশনার ফলাফল মেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন-এমন খবরের সত্যতা নেই বলে জানিয়েছেন। তিনি বলেন, কুশনার ট্রাম্পকে আইনি লড়াইয়ের পরামর্শ দিচ্ছেন।

এদিকে ট্রাম্পের দুই প্রাপ্তবয়স্ক ছেলে ডোনাল্ড জুনিয়র এবং এরিক ভোটের ফলাফল মেনে না নিতে মিত্রদের ওপর চাপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শনিবার (৭ নভেম্বর) জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী