Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
নারী নির্যাতন দমন আইনে মৃত্যুদণ্ডের বিধান যুক্ত করতে সংসদে বিল উত্থাপন

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল-২০২০’ উত্থাপন করেছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসা। বিলটি পরীক্ষা-নিরীক্ষা শেষে এক সপ্তাহের মধ্যে সংসদে প্রতিবেদন জমা দেওয়ার জন্য মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। অধিবেশনে বিলটি উত্থাপনের আগে আইনমন্ত্রী আনিসুল হক ‘নারী ও শিশু নির্যাতন দমনবিস্তারিত পড়ুন
পর্যায়ক্রমে দেশের সব মানুষই ভ্যাকসিন পাবে: স্বাস্থ্যমন্ত্রী

চুক্তি ও সমঝোতার মাধ্যমে আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রাপ্তির ভিত্তিতে দেশের সব মানুষই এই টিকা পাবে, বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রবিবার (০৮ নভেম্বর) বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মি. মুস্তফা ওসমান তুরানের সঙ্গে সাক্ষাতকালে উভয় নেতা নিজ নিজ দেশের স্বাস্থ্যখাত প্রসঙ্গে আলোচনা করেন। বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশের করোনা পরিস্থিতি প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী জানান, ভারতের সিরাম ইনস্টিটিউট, বাংলাদেশের বেক্সিমকো ফার্মা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে করোনা ভ্যাকসিন সংক্রান্ত একটি ত্রিপক্ষীয় সমঝোতাবিস্তারিত পড়ুন
বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট আসায় বাংলাদেশের সঙ্গে সম্পর্কের কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। রবিবার (০৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বঙ্গবন্ধুর কোনো খুনিকে নতুন প্রশাসন আশ্রয় দেবে না উল্লেখ করে খুনিদের হস্তান্তর করবে বলে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এই নির্বাচনে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো পরিবর্তন হবে না। তবে মনে করি আরও কিছু কমন গ্রাউন্ডে গভীরভাবে কাজ করা সুযোগ হবে।বিস্তারিত পড়ুন
শার্শায় সাড়ে ১১ কেজি রুপা সহ কলারোয়ার সাবেক ছাত্রদল নেতা আটক

যশোরের শার্শায় সাড়ে ১১ কেজি রুপা সহ কলারোয়ার সাবেক ছাত্রদল নেতা আটক হয়েছে। শার্শা উপজেলার বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ রবিবার সকালে আলী হোসেন (৩৫) নামে সাবেক ওই ছাত্রদল নেতাকে আটক করে। আটক আলী হোসেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের জাফরপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি হেলাতলা ইউনিয়ন ছাত্রদলের সম্প্রতি বিলুপ্ত কমিটির সভাপতি ছিলেন। বাগআঁচড়া জিবলীতলার পাঁকা রাস্তার ওপর থেকে তাকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমারবিস্তারিত পড়ুন
আটক ৪ বাংলাদেশিকে ৬ মাস পর দেশে ফেরত দিলো ভারত

ভিসার মেয়াদ শেষ হওয়ায় ভারতে আটক ৪ বাংলাদেশিকে ৬মাস পর ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশি ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে। রবিবার (৮ নভেম্বর) বিকালে বেনাপোল চেকপোস্টে তাদের হস্তান্তর করা হয়। বেনাপোল ইমিগেশন পুলিশ জানায়, ‘এই ৪ বাংলাদেশি পাসপোর্টের মাধ্যমে ভারতে গমন করেছিলেন। সেখানে তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ায় তারা পুলিশের কাছে ধরা পড়ে। এরপর তারা প্রায় ৬ মাস ভারতের কেরালা প্রদেশের একটি শেল্টার হোমে থেকে রবিবার দেশে ফিরেছে। ফেরত আসারা হলো, নিলফারামারিবিস্তারিত পড়ুন
কলারোয়ার বুঝতলা বাজারে আ.লীগের কর্মী সমাবেশ

কলারোয়ার বুঝতলা বাজারে আওয়ামীলীগের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বুঝতলা বাজারস্থ আ.লীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। সভায় ইউনিয়ন আ.লীগ নেতা ইউপি সদস্য ওলিয়ার রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, আ.লীগ নেতা চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ইউনিয়ন আ.লীগের সাধারণবিস্তারিত পড়ুন
মণিরামপুরে মুড়িমিল মালিককে ছুরি মেরে পাঁচ লাখ টাকা ছিনতাই

যশোরের মণিরামপুরে ‘জনপ্রিয়’ মুড়িমিল মালিক নারায়ন চন্দ্র দাসকে (৭৫) ছুরিকাঘাত করে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে সাতটার দিকে পৌর এলাকার তাহেরপুরে এ ঘটনা ঘটে। নারায়ন চন্দ্র ওই গ্রামের মৃত নকুল চন্দ্রের ছেলে। গুরুত্বর আহত মিল মালিককে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহত মিল মালিকের স্ত্রী কানন বালা বলেন, ‘দিনভর বিভিন্ন দোকান থেকে পাওনা সংগ্রহবিস্তারিত পড়ুন
এনআরবি গ্লোবাল ব্যাংকের সাতক্ষীরার কদমতলা উপ-শাখা উদ্বোধন

এনআরবি গ্লোবাল ব্যাংকের সাতক্ষীরা কদমতলা উপ-শাখা উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় কদমতলা বাজারস্থ এনআরবি গ্লোবাল ব্যাংকের নিজস্ব কার্যালয়ে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ হাবিব হাসনাত। ভার্চুয়াল মাধ্যমে ব্যাংকের এডিশনাল এমডি ও ডিএডিসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ছিলেন এনআরবি গ্লোবাল ব্যাংক সাতক্ষীরার শাখা ব্যবস্থাপক শাহীন মোখলেছুর রহমান, কদমতলা উপ-শাখা ইনচার্জ সুমন রেজা, প্রধান শাখার কর্মকর্তা হাবিব মোহাম্মদ, মিজবাউদ্দীন, অফিসার এটিএম গোলামবিস্তারিত পড়ুন
চিংড়িতে পুশ বন্ধের আহবানে সাতক্ষীরায় আলোচনা সভা

চিংড়িতে পুশ বন্ধের আহবান জানিয়ে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৮ নভেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা বড় বাজারে এই সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা সদর উপজেলা ডিপো মালিক সমিতির সভাপতি বাবু দিনবন্ধু মিত্র। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘গত বৃহস্পতিবারে জেলা প্রশাসক মহোদয় চিংড়িতে পুশ বন্ধের জন্য এক আলোচনা সভার আয়োজন করেছিলেন। আমরা সেখানে উপস্থিত থেকে তার এই কর্মকাণ্ড পরিচালনায় সব ধরনের সহযোগীতা করার অঙ্গিকার করেছি। তারই ধারাবাহিকতায় আজকেরবিস্তারিত পড়ুন
১২০ নারীকে নগ্ন ছবি পাঠিয়ে ধরা ৫৪ বছরের বৃদ্ধ!

একের পর এক ইচ্ছেমতো ফোন নম্বর ডায়াল করে ফোন। ফোন বাজলেই তা রেখে দেওয়া। পরবর্তীতে সেই নম্বরে একের পর এক নগ্ন ছবি পাঠানো। এভাবে প্রায় ২০০ জনকে নগ্ন ছবি পাঠানোর অভিযোগ উঠেছে কর্ণাটকের এক ব্যক্তির বিরুদ্ধে। ওই ২০০ জনের মধ্যে আবার ১২০ জনই মহিলা। শুনতে অবাক লাগলেও এমনই কুকীর্তি করে আপাতত হাজতে অভিযুক্ত ব্যক্তি। জানা যায়, ওই ব্যক্তির নাম ও রামকৃষ্ণ। ৫৪ বছর বয়সী রামকৃষ্ণ ভারতের কর্ণাটকের চিত্রদুর্গের চাল্লাকেরের বাসিন্দা। দীর্ঘবিস্তারিত পড়ুন

