সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১২০ নারীকে নগ্ন ছবি পাঠিয়ে ধরা ৫৪ বছরের বৃদ্ধ!

একের পর এক ইচ্ছেমতো ফোন নম্বর ডায়াল করে ফোন। ফোন বাজলেই তা রেখে দেওয়া। পরবর্তীতে সেই নম্বরে একের পর এক নগ্ন ছবি পাঠানো। এভাবে প্রায় ২০০ জনকে নগ্ন ছবি পাঠানোর অভিযোগ উঠেছে কর্ণাটকের এক ব্যক্তির বিরুদ্ধে।
ওই ২০০ জনের মধ্যে আবার ১২০ জনই মহিলা।

শুনতে অবাক লাগলেও এমনই কুকীর্তি করে আপাতত হাজতে অভিযুক্ত ব্যক্তি।

জানা যায়, ওই ব্যক্তির নাম ও রামকৃষ্ণ। ৫৪ বছর বয়সী রামকৃষ্ণ ভারতের কর্ণাটকের চিত্রদুর্গের চাল্লাকেরের বাসিন্দা। দীর্ঘ ছয় মাস ধরেই এই কাজ করছিল সে। স্থানীয় অনেককেই এভাবে ফোনে নগ্ন ছবি পাঠিয়ে হেনস্তা করত। শেষ পর্যন্ত স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। গত শুক্রবার রাতে গ্রেপ্তার করে অভিযুক্তকে। জেরায় নিজের দোষ স্বীকারও করে নিয়েছে রামকৃষ্ণ।

পুলিশ জানিয়েছে, একটি নম্বর থেকে একাধিক নগ্ন ছবি পাওয়ার বেশ কয়েকটি অভিযোগ জমা পড়ে স্থানীয় থানায়। এরপরই নম্বরটি কার জানতে তদন্ত শুরু হয়। কিন্তু ফোনটি সুইচড অফ থাকায় বেশ কিছুদিন তল্লাশি করেও রামকৃষ্ণের হদিস পায়নি পুলিশ। শেষে গত শুক্রবার ফোনটি অন করতেই পুলিশ তার লোকেশন হাতে পেয়ে যায়। এরপরই গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

পরবর্তীতে জেরায় ওই ব্যক্তি পুরো ঘটনাটি জানান। বলেন, ইচ্ছেমতো নম্বর ডায়াল করতেন। ফোন রিং হলেই রেখে দিতেন। তারপর সেই নম্বরে একের পর এক নগ্ন ছবি পাঠাতেন। চাল্লাকেরেরই অন্তত ৫০ জন মহিলাকে এভাবে নগ্ন ছবি পাঠিয়েছিলেন। লজ্জার খাতিরে প্রথমে অনেকেই অভিযোগ জানাননি। তবে ওই ব্যক্তির গ্রেফতারের খবর পেয়ে অনেকেই আবার সাহস করে এগিয়ে এসে অভিযোগ দায়ের করেছেন।

একই রকম সংবাদ সমূহ

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী