সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অভাবকে দু’পায়ে মাড়িয়ে এগিয়ে চলেছে সাতক্ষীরার অনুর্ধ ১৪ দলের মেয়েরা

অভাব অনটনকে দু’পায়ে মাড়িয়ে এগিয়ে চলেছে সাতক্ষীরার অনুর্ধ ১৪ দলের মেয়েরা। ইতোমধ্যে কুষ্টিয়া জেলাকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় তাদেরকে সাতক্ষীরায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দলের প্রশিক্ষক খন্দকার আরিফ হাসান প্রিন্স কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘সাতক্ষীরার মেয়েরা অনেক অভাব অনটনের মধ্য দিয়ে ফুটবল খেলায় অংশগ্রহণ করেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্বাবধানে অনুর্ধ ১৪ জাতীয় মহিলা চ্যাম্পীয়নশীপে ৬ দলের খেলায় অংশগ্রহণ করে। গত ৬ নভেম্বর শুক্রবার কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কুষ্টিয়া জেলা দলকে ২/১ গোলে হারিয়ে সাতক্ষীরা জেলা দল চ্যাম্পীয়ন হয়। তিনি বলেন, খুব শীঘ্রই ৮টি দলে গ্রুপ লীগ পর্যায়ে রাজধানী ঢাকায় মেয়েদের ফুটবল খেলায় সাতক্ষীরার মেয়েরা অংশগ্রহণ করবে।’

প্রশিক্ষক প্রিন্স আরো বলেন, ‘সাতক্ষীরার মেয়ে ফুটবলাররা খুবই অসহায় পরিবার থেকে এসেছে। তাদের কেডস্, ট্রাউজার, বুট, টি-সার্ট, ট্রাকসেটসহ খেলার বিভিন্ন সামগ্রীর অভাব রয়েছে। শীতের কোনো ভালো পোষাক নেই তাদের।’
এবিষয়ে তিনি সহৃদয় ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন।

সাতক্ষীরার অনুর্ধ ১৪ দলের মেয়েরা সরকারি বে-সরকারি সহায়তা পেলে তারা আরো সাফল্য অর্জনে সক্ষম হবে উল্লেখ করে তিনি বলেন, ‘সাতক্ষীরার সাবিনা খাতুন এখন জাতীয় ফুটবল সিনিয়র দলের অধিনায়ক। এছাড়া, জাতীয় দলে আরো খেলছে সাতক্ষীরার মাসুরা, রাজিয়া, আফঈদা খন্দকার প্রিন্স ও মিস রুপা। এসমস্ত খেলোয়াড়রা সাতক্ষীরাসহ দেশের সুনাম অর্জনে ভুমিকা রেখে চলেছে।’

সংবর্ধনা অনুষ্ঠানে অনুর্ধ-১৪ দলের অধিনায়ক নাসরিন সুলতানা, মুন্নি খাতুন, তানিশা, ষষ্ঠী, অন্তিকা হালদার, রোজিনা, জবা, রোজা, সুমাইয়া, প্রাপ্তি, রাজিয়া আক্তার, প্রতিমা, তিন্নি, সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শেখ নাসেরুল হক, সহ-সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী, শেখ আব্দুল কাদের, সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদুর রহমান শাহিন, সদস্য আতিকুর রহমান ছট্টু, কাজী আক্তার হোসেন, ইকবাল কবীর খান বাপ্পী সহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মেসার্স জেনিত এন্টারপ্রাইজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালীবিস্তারিত পড়ুন

জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ই অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন