রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চিংড়িতে পুশ বন্ধের আহবানে সাতক্ষীরায় আলোচনা সভা

চিংড়িতে পুশ বন্ধের আহবান জানিয়ে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৮ নভেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা বড় বাজারে এই সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা সদর উপজেলা ডিপো মালিক সমিতির সভাপতি বাবু দিনবন্ধু মিত্র।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘গত বৃহস্পতিবারে জেলা প্রশাসক মহোদয় চিংড়িতে পুশ বন্ধের জন্য এক আলোচনা সভার আয়োজন করেছিলেন। আমরা সেখানে উপস্থিত থেকে তার এই কর্মকাণ্ড পরিচালনায় সব ধরনের সহযোগীতা করার অঙ্গিকার করেছি। তারই ধারাবাহিকতায় আজকের এই আলোচনা সভা।’

তিনি আরও বলেন, ‘সাতক্ষীরা সদর উপজেলা ডিপো মালিক সমিতির পক্ষে আমি সকল চিংড়ি ব্যবসায়ীকে পুশ বন্ধের আহবান জানাচ্ছি। এরপরও যদি কেউ চিংড়িতে পুশ করেন হাহলে আমরা ব্যবসায়ীরা সম্মিলিতভাবে তাদেরকে রুখে দেব। প্রয়োজনে প্রশাসনের সহযোগীতা নেব।’

আলোচনা সভায় ব্যবসায়ীদের চিংড়ি মাছে পুশ না করার আহবান জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা ডিপো মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ কামরুল হক চঞ্চল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা মৎস ব্যবসায়ী সমিতির সভাপতি আ স ম আবদুর রব।
তিনি বলেন, ‘সাতক্ষীরার সাদা সোনা খ্যাত চিংড়ি খাতকে বাচিয়ে রাখার জন্য পুশ বন্ধ করার কোন বিকল্প নেই। চিংড়িতে পুশ করার কারণে বহিবির্শ্বে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন হয়। আমরা চইনা কিছু অসাধু ব্যবসায়ীর জন্য আমাদের দেশের বদনাম হোক।’

এসময় তিনি চিংড়ি মাছের পুশ বন্ধে সরকারের নজরদারি আরও বাড়ানোর দাবি জানিয়ে চিংড়ি ব্যবসায়ীদের সততার সাথে ব্যবসার পরিচালনার আহবান জানান।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চিংড়ি ব্যবসায়ী বাবু প্রতাপ কুমার, বাবু সুভাষ চন্দ্র, আবু বক্কর সিদ্দিক, হিরা, রবিউল ইসলাম, আবদুর রহিম, মইনুর রহমান প্রমুখ।

মুশফিকুর রহমান রিজভি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে ফ্রি ডেন্টাল ক্যাম্প

৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার উদ্যোগে দিনব্যাপীবিস্তারিত পড়ুন

মানবকল্যাণে নবদিগন্ত সংস্থার উদ্যোগে ২৫০ জনের মাঝে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যেবিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক